ঢাকা ০৫:০০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রেই ধরা খেলেন যুবক নওগাঁয় ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, গুরুতর আহত-৪ আহছানিয়া মিশন হাসপাতালে অনুদানের অর্থে করপোরেট ব্যবসার অভিযোগ কুমিল্লার রানীর বাজারে মোবাইল কোর্ট, জরিমানা ও মালামাল জব্দ ২৬ দিনের লড়াই শেষে হার মানলেন আজিবুর, কালিয়াকৈরে হামলার ঘটনায় শোক আত্রাইয়ে নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত বাড়ি থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মায়ের দেওয়া কিডনিও বাঁচাতে পারল না বেরোবির শিক্ষার্থী জাহিদকে  ধামরাইয়ে প্রশ্নপত্রে বিভ্রাট, পরীক্ষা দিতে গিয়ে ভোগান্তিতে শিক্ষার্থীরা ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মুরাদনগরের দাদি-নাতনির মৃত্যু

জেলার শ্রেষ্ঠ ওসি কসবার আলী মোহাম্মদ রাশেদ, মাদক উদ্ধারে উজ্জল হক

জুলাই ২০২৬ইং মাসের সার্বিক কর্মমূল্যায়নে ব্রাহ্মণবাড়িয়া জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন কসবা থানার সুযোগ্য অফিসার ইনচার্জ জনাব আলী মোহাম্মদ রাশেদ। একইসঙ্গে মাদকদ্রব্য উদ্ধারে বিশেষ সাফল্যের জন্য জেলার শ্রেষ্ঠ উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন কসবা থানার এএসআই (নিরস্ত্র) মোহাম্মদ উজ্জল হক আকন্দ।
মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের কাছ থেকে তারা আনুষ্ঠানিকভাবে সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন।
জানা যায়, জুলাই মাসে কসবা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান, মাদকদ্রব্য উদ্ধার, অপরাধ দমন, আসামি গ্রেপ্তার এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতকরণে কসবা থানা পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধারাবাহিক অভিযান ও দায়িত্বশীল কার্যক্রমের স্বীকৃতি হিসেবেই ওসি আলী মোহাম্মদ রাশেদকে জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত করা হয়।
অন্যদিকে, মাদকবিরোধী বিভিন্ন অভিযানে সাহসিকতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এএসআই মোহাম্মদ উজ্জল হক আকন্দ শ্রেষ্ঠ উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে পুরস্কৃত হন।
কসবা থানার দুই কর্মকর্তার এ অর্জনে থানার পুলিশ সদস্যদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, মাদক ও অপরাধ দমনে পুলিশের তৎপরতা আরও জোরদার হলে কসবা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে।
কসবা থানার ওসি আলী মোহাম্মদ রাশেদ এবং এএসআই মোহাম্মদ উজ্জল হক আকন্দের এ সম্মাননা কসবা থানার গৌরব, সুনাম ও মর্যাদা আরও বৃদ্ধি করেছে। তাদের এই অর্জন ভবিষ্যতে আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী কার্যক্রমে আরও কার্যকর ভূমিকা পালনে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

জেলার শ্রেষ্ঠ ওসি কসবার আলী মোহাম্মদ রাশেদ, মাদক উদ্ধারে উজ্জল হক

আপডেট সময় ০১:৪৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬