ঢাকা ০৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রেই ধরা খেলেন যুবক নওগাঁয় ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, গুরুতর আহত-৪ আহছানিয়া মিশন হাসপাতালে অনুদানের অর্থে করপোরেট ব্যবসার অভিযোগ কুমিল্লার রানীর বাজারে মোবাইল কোর্ট, জরিমানা ও মালামাল জব্দ ২৬ দিনের লড়াই শেষে হার মানলেন আজিবুর, কালিয়াকৈরে হামলার ঘটনায় শোক আত্রাইয়ে নিখোঁজের তিন দিন পর পরিত্যক্ত বাড়ি থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার মায়ের দেওয়া কিডনিও বাঁচাতে পারল না বেরোবির শিক্ষার্থী জাহিদকে  ধামরাইয়ে প্রশ্নপত্রে বিভ্রাট, পরীক্ষা দিতে গিয়ে ভোগান্তিতে শিক্ষার্থীরা ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে মুরাদনগরের দাদি-নাতনির মৃত্যু

মঠবাড়িয়ায় মেডিকেল এসিস্ট্যান্ট পরিচয়ে কম্পিউটারে রোগী দেখেন মিজানুর রহমান 

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা বাজারের কাজী রোডে সাইনবোর্ড ও প্রেসক্রিপশনে মেডিকেল এসিস্ট্যান্ট ও জেনারেল প্রাকটিশনার পরিচয় দিয়ে রোগী দেখেন মিজানুর রহমান নামে এক পল্লী চিকিৎসক। বরিশাল শের -ই – বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ট্রেনিংপ্রাপ্ত বলেও ব্যবস্থাপত্রে উল্লেখ করেন তিনি।
খোঁজ নিয়ে জানা গেছে, কোন নিবন্ধিত চিকিৎসক না হয়েও তিনি জেনারেল প্রাকটিশনার (জিপি) শব্দটি ব্যবহার করেন।যদিও একজন জেনারেল প্রাকটিশনার বা সাধারণ চিকিৎসক হতে হলে প্রথমে স্বীকৃত মেডিকেল কলেজ থেকে এমবিবিএস (MBBS) ডিগ্রি অর্জন এবং বাংলাদেশ মেডিকেল এ্যান্ড ডেন্টাল কাউন্সিল (BMDC) থেকে বৈধ নিবন্ধন থাকতে হয়।
মেডিকেল কলেজে না পড়ে বা এমবিবিএস (MBBS) ডিগ্রি অর্জন না করে জিপি (General Practitioner) বা ডাক্তার হওয়া যায় না।
মিজানুর রহমান আদৌ কোন ডিএমএফ বা মেডিকেল সার্টিফিকেট অর্জন না করেই কম্পিউটার ডাক্তার পরিচয়ে  এবং ভুয়া ডিগ্রি ব্যবহার করে দীর্ঘদিন ধরে রোগীদের সাথে প্রতারনা করে আসছেন।
মিজানুর রহমান জানান, আমার প্রয়োজনীয় কাগজপত্র আছে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অবগত আছে।
 মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (RMO) ডাঃ সৌমিত্র সিনহা জানান,উপজেলা নির্বাহী অফিসারকে বিষয়টি অবগত করা প্রয়োজন।যাচাই-বাছাই সাপেক্ষে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

মঠবাড়িয়ায় মেডিকেল এসিস্ট্যান্ট পরিচয়ে কম্পিউটারে রোগী দেখেন মিজানুর রহমান 

আপডেট সময় ০১:১১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬