ঢাকা ০৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিন্না ঘাসের ব্যবহার নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়ের সভা মাছের উৎপাদন বাড়াতে পর্যাপ্ত অভয়াশ্রম নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বাংগরা বাজার থানায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত জুলাইয়ের গণঅভ্যুত্থান কোনো গোষ্ঠীর একক অর্জন নয় : ববি হাজ্জাজ এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৭৭ কর্মকর্তা নাটোরের লালপুরে আপন ভাইদের হামলায় রক্তাক্ত স্বামী, থানায় অভিযোগ পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বিসিএস প্রশ্নফাঁস মামলায় আদালতে জামিন নিতে এসে কারাগারে পিএসসি কর্মকর্তা

নাটোরের লালপুরে আপন ভাইদের হামলায় রক্তাক্ত স্বামী, থানায় অভিযোগ

নাটোরের লালপুর উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আপন ভাই ও ভাতিজাদের হাতে মারপিটের শিকার হয়ে আহত হয়েছেন এক ব্যক্তি। এ ঘটনায় ছিনতাই ও হুমকির অভিযোগ এনে লালপুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

অভিযোগসূত্রে জানা যায়, উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া গ্রামের মোছাঃ আজিমা খাতুন বাদী হয়ে তার দেবর, জামাই ও ভাতিজাদের বিরুদ্ধে অভিযোগ করেন। অভিযুক্তরা হলেন একই গ্রামের মোঃ কাবিল হোসেন, মোঃ ইলিয়াস হোসেন, মোঃ বাবু হোসেন ও মোঃ ফেরদৌস হোসেন।

অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিবাদীদের সাথে বাদী পক্ষের বিরোধ চলে আসছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে আদালতে একটি নন-এফআইআর মামলাও দায়ের করা হয়।

এর জেরে গত ১৬ আগস্ট ২০২৬ রাত ১০টার দিকে বাদীর স্বামী মোঃ বিল্লাল হোসেন লালপুরের আবেদ মোড়ে একটি মুদি দোকানে বসা অবস্থায় অভিযুক্তরা তাকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। প্রতিবাদ করলে তারা ইট ও লাঠি দিয়ে বিল্লাল হোসেনকে বেধড়ক মারপিট করে। এতে তিনি গুরুতর আহত হন।

অভিযোগে আরও বলা হয়, মারপিটের এক পর্যায়ে বিবাদীরা আহতের পকেট থেকে একটি বাটন মোবাইল ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দেয়। পরে স্থানীয়দের সহায়তায় আহতকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ বিষয়ে লালপুর থানার অফিসার ইনচার্জ জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ পেছাল

নাটোরের লালপুরে আপন ভাইদের হামলায় রক্তাক্ত স্বামী, থানায় অভিযোগ

আপডেট সময় ০৬:২৭:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬