ঢাকা ০৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেপ্তার, ইয়াবাসহ ২ জনের বিরুদ্ধে মামলা আত্রাইয়ে সরকারি জায়গা থেকে গাছ কাটার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা আদায়  পীরগঞ্জে আরডিআরএস এর উদ্যোগে কিশোরীদের শিখন সহযোগিতা সভা অনুষ্ঠিত বালিয়াডাঙ্গীতে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার কালুখালীতে নদীভাঙন রোধে জিও ব্যাগ কর্মসূচির উদ্বোধন ব্রাহ্মণপাড়া মোবাইল কোর্টের অভিযানে গ্রেপ্তার ১০ জন, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড গঙ্গাচড়ায় এনএসআই পরিচয়ে বিয়ে, ভুয়া পরিচয়পত্রেই ধরা খেলেন যুবক নওগাঁয় ভুটভুটির সঙ্গে সিএনজির সংঘর্ষ, গুরুতর আহত-৪ আহছানিয়া মিশন হাসপাতালে অনুদানের অর্থে করপোরেট ব্যবসার অভিযোগ কুমিল্লার রানীর বাজারে মোবাইল কোর্ট, জরিমানা ও মালামাল জব্দ

মাদকবিরোধী অভিযানে বোরহানউদ্দিনে ৭০ গ্রাম গাঁজাসহ জয়নাল আটক

  • রিয়াজ ফরাজী 
  • আপডেট সময় ১১:৫৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
  • ৫৩৭ বার পড়া হয়েছে
ভোলার বোরহানউদ্দিনে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৭০ গ্রাম গাঁজাসহ মো. জয়নাল পাটোয়ারী (৫৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
রোববার (১৬ আগস্ট) রাত ৮টা ২০ মিনিটের দিকে উপজেলার বড়মানিকা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তালতলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বোরহানউদ্দিন থানার এসআই (নিঃ) মো. মেহেদি হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে তালতলা বাজারে মনির পাটোয়ারী ফার্মেসির সামনে পাকা সড়কে অভিযান চালান।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে জয়নাল পাটোয়ারীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৭০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত জয়নাল পাটোয়ারী পক্ষিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত জালাল পাটোয়ারীর ছেলে এবং মৃত হনুফা বিবির সন্তান।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোরহানউদ্দিন থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্থানীয়রা বলছেন, মাদকবিরোধী অভিযান জোরদার হওয়ায় এলাকায় মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়ছে। তারা মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে আরও কঠোর ও ধারাবাহিক অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে মাদকবিরোধী অভিযানে ১৪ জন গ্রেপ্তার, ইয়াবাসহ ২ জনের বিরুদ্ধে মামলা

মাদকবিরোধী অভিযানে বোরহানউদ্দিনে ৭০ গ্রাম গাঁজাসহ জয়নাল আটক

আপডেট সময় ১১:৫৬:০০ পূর্বাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬