ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী মোংলা নদীতে দশম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু নির্মাণ হবে : নৌপরিবহনমন্ত্রী যারা পালিয়ে যায়, তার আর দেশে ফিরতে পারে না: রিজভী শিক্ষার মানোন্নয়ন সভায় শিক্ষকদেরই ঠাঁই হলো না মঞ্চে; কালিহাতীতে তীব্র ক্ষোভ বিদ্যুৎ-গ্যাসের সমস্যা সমাধানে অন্তত দুই বছর লাগবে : অর্থমন্ত্রী বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭ ইউনিট অনার্স পর্যন্ত নারীদের ফ্রিতে পড়াশোনার ব্যবস্থা করা হবে : প্রধানমন্ত্রী মুক্তিপণ দিয়েও মেলেনি মুক্তি, ফরিদপুরে শিকলবন্দি নিলয় উদ্ধার; গ্রেফতার- ৩ পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন অসুস্থ, পা অবশ হওয়ায় চলাফেরা সীমিত

পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন

“রুপালি মৎস্য, স্বনির্ভর দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের পীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ চত্বরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উদ্বোধন, আলোচনা সভা ও মৎস্য পদক প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহামুদুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা কাওছার আহমেদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-৬ (পীরগঞ্জ) আসনের সংসদ সদস্য মাওলানা নুরুল আমিন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাহামুদুর নবী চৌধুরী পলাশ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফজলুল কবির, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক জাকির হোসেন, পীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি শহিদুল ইসলাম সেবু মণ্ডল, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পীরগঞ্জ উপজেলায় ছোট-বড় ৪২টি বিল রয়েছে। এসব বিল পুনঃখনন করে মাছ চাষের উপযোগী করা, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং মৎস্যচাষীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে মাছের উৎপাদন বাড়াতে হবে। সরকারি-বেসরকারি পৃষ্ঠপোষকতায় মৎস্যচাষীদের আরও উৎসাহিত করার পাশাপাশি দেশীয় মাছের উৎপাদন ও সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, মহান আল্লাহ তাআলা নদী, খাল, বিল ও হাওরে বিভিন্ন প্রজাতির মাছের অফুরন্ত সম্পদ দিয়েছেন। যথাযথভাবে মাছের উৎপাদন, প্রতিপালন ও পরিচর্যা করা গেলে মৎস্যসম্পদ দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি মানুষের পুষ্টি ও দেহ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে মৎস্য খাতের উন্নয়ন, মাছের উৎপাদন বৃদ্ধি, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং মৎস্যসম্পদ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ‘মাছে-ভাতে বাঙালি’র ঐতিহ্য ফিরিয়ে আনতে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী

পীরগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন

আপডেট সময় ০৭:১২:৩১ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬