নীলফামারীর কিশোরগঞ্জে বাজারের সরকারি খাস জমি দখল, ক্ষমতার অপব্যবহার এবং ইউনিয়ন পরিষদের সরকারি অর্থ ব্যক্তিস্বার্থে আত্মসাতের অভিযোগ প্রমাণিত হওয়ায় আলোচিত চেয়ারম্যান ‘গ্রেনেড বাবু’র বিরুদ্ধে অ্যাকশনে নেমেছে মন্ত্রণালয়।
একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনের পর জেলা প্রশাসনের তদন্তে এসব অভিযোগের সত্যতা মেলে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। চিঠিতে জানতে চাওয়া হয়েছে—স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির দায়ে কেন তাকে পদ থেকে চূড়ান্ত বহিষ্কার করা হবে না।
আাগামী ১০ কার্যদিবসের মধ্যে নীলফামারী জেলা প্রশাসকের মাধ্যমে এ নোটিশের লিখিত জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সময়মতো সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ বহিষ্কারাদেশ জারি করা হতে পারে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।
সংবাদ শিরোনাম ::
গ্রেনেড বাবুর বিরুদ্ধে বহিষ্কারের রুল: নীলফামারীর কিশোরগঞ্জে চাঞ্চল্য
-
আল মিজান ইসলাম-নীলফামারী জেলা প্রতিনিধি - আপডেট সময় ১১:১৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬
- ৫১১ বার পড়া হয়েছে
Tag :
জনপ্রিয় সংবাদ






















