ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

তেঁতুলিয়ায় নাশকতা মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেফতার

পঞ্চগড়ের তেঁতুলিয়া থানায় দায়ের করা নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারভুক্ত পলাতক এক আসামিকে ঢাকার মিরপুর-১২ এলাকা থেকে গ্রেফতার করেছে পঞ্চগড় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও তেঁতুলিয়া থানা পুলিশের সমন্বিত দল।

গ্রেফতার ব্যক্তির নাম মো. তানজিন হাসান রাহুল (৩২)। তিনি তেঁতুলিয়া উপজেলার মমিনপাড়া এলাকার মো. আবদুর রউফের ছেলে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ আগস্ট সকাল ৮টা ৫ মিনিটের দিকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তানজিন হাসান রাহুলের অবস্থান শনাক্ত করা হয়। তিনি ঢাকার পল্লবী থানার মিরপুর-১২ এলাকার মিথি প্লাজা সংলগ্ন বনফুল সুইটস অ্যান্ড বেকারির এলাকায় অবস্থান করছেন বলে জানতে পারে পুলিশ।

পরে পঞ্চগড় পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও তেঁতুলিয়া থানা পুলিশের সমন্বয়ে একটি দল পল্লবী থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে। অভিযানে গত ১২ আগস্ট রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে মিরপুর-১২ এলাকার মিথি প্লাজা সংলগ্ন বনফুল সুইটস অ্যান্ড বেকারির সামনে থেকে তানজিন হাসান রাহুলকে গ্রেফতার করা হয়।

পুলিশের দাবি, গ্রেফতার তানজিন হাসান রাহুল তেঁতুলিয়া থানায় দায়ের করা নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনের মামলার এজাহারভুক্ত পলাতক আসামি। পুলিশের ভাষ্য অনুযায়ী, নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সঙ্গে তার সম্পৃক্ততা রয়েছে এবং তিনি অনলাইন ও অফলাইনে বিভিন্ন সময়ে গোপন বৈঠকের মাধ্যমে রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করে আসছিলেন।

তেঁতুলিয়া থানার মামলা নম্বর-০২, তারিখ ৫ জুলাই ২০২৬; জিআর মামলা নম্বর-৯২/২৬। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬(১)(ক)-এর (ঈ), ৮, ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারায় তদন্তাধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেফতার আসামিকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

তেঁতুলিয়ায় নাশকতা মামলার পলাতক আসামি ঢাকায় গ্রেফতার

আপডেট সময় ০৭:৩৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬