ঢাকা ১০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন
আগুনে পুড়ে মরল ৪ গরু ও ৪ ছাগল

বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষক মোস্তফার স্বপ্ন ছাই

কুমিল্লার মুরাদনগরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক কৃষকের গোয়ালঘর পুড়ে চারটি গরু ও চারটি ছাগলের মৃত্যু হয়েছে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক মোস্তফা। আকস্মিক এ ঘটনায় নিঃস্ব হয়ে পড়েছে পরিবারটি।

বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার জাহাপুর ইউনিয়নের বল্লভদী গ্রামের বল্লভদী চকের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ কৃষক মোস্তফার গোয়ালঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো গোয়ালঘরে ছড়িয়ে পড়ে। গবাদিপশুর ডাক ও আগুনের তাপ টের পেয়ে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা ছুটে এলেও আগুনের তীব্রতা এত বেশি ছিল যে, গোয়ালঘরের ভেতরে থাকা গরু ও ছাগলগুলোকে বের করে আনা সম্ভব হয়নি।

পরে আগুন নিয়ন্ত্রণে এলে গোয়ালঘরের ভেতর থেকে চারটি গরু ও চারটি ছাগল পুড়ে যাওয়া মরদেহ উদ্ধার করা হয়।

ক্ষতিগ্রস্ত কৃষক মোস্তফা বলেন, ‘গবাদিপশুগুলোই ছিল আমার পরিবারের আয়ের প্রধান সম্বল। রাতের মধ্যে চোখের সামনে সব শেষ হয়ে গেল। এখন আমি একেবারে নিঃস্ব হয়ে পড়েছি।’ এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি।

পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে গবাদিপশু ও গোয়ালঘরসহ তাদের প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারকে দ্রুত সরকারি সহায়তা ও ক্ষতিপূরণের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

আগুনে পুড়ে মরল ৪ গরু ও ৪ ছাগল

বৈদ্যুতিক শর্ট সার্কিটে কৃষক মোস্তফার স্বপ্ন ছাই

আপডেট সময় ০৭:২০:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬