ঢাকা ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

আত্রাইয়ে বিভিন্ন মসজিদে বনজ ও ফলদ বৃক্ষের চারা বিতরণ

নওগাঁর আত্রাইয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রাঙ্গণকে সবুজায়নের লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নওগাঁ জেলা প্রশাসন ও আত্রাই উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় উপজেলা পরিষদ চত্বরে এ চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলার সকল মসজিদের প্রতিনিধির মাঝে বিভিন্ন বনজ ও ফলদ বৃক্ষের চারা তুলে দেওয়া হয়। সভাপতির বক্তব্যে ইউএনও মো. মনিরুজ্জামান বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি মসজিদের আঙিনায় ফলদ ও ঔষধি গাছ রোপণ করা হলে তা পরিবেশের পাশাপাশি স্থানীয় মানুষের জন্য সুফল বয়ে আনবে। একই সাথে গাছের সঠিক বৃদ্ধি নিশ্চিত করতে সংশ্লিষ্ট মসজিদ কমিটি ও স্থানীয়দের যত্নশীল হওয়ার তাগিদ দেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আত্রাই উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. কামরুল হাসান সাগর, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মো. খোরশেদ আলম, স্থানীয় সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন মসজিদের প্রতিনিধিগণ।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

আত্রাইয়ে বিভিন্ন মসজিদে বনজ ও ফলদ বৃক্ষের চারা বিতরণ

আপডেট সময় ০৩:৩৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬