ঢাকা ০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বাঙ্গরার মেটংঘর বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে পুলিশের বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ কাউছার ওরফে বাবু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ। বুধবার (১২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকুবপুর ইউনিয়নের মেটংঘর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার কাউছার ওরফে বাবু ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার নোয়াগ্রাম গ্রামের সেন্টু মিয়ার ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, বাঙ্গরা বাজার থানার এসআই মো. নাজিম উদ্দিন, এসআই রিয়াজুল মোস্তফা ও এএসআই মো. আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে মেটংঘর বাজার এলাকায় অভিযান চালান।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পুলিশ কাউছার ওরফে বাবুকে আটক করতে সক্ষম হলেও শুক্কুর মিয়া নামে অপর ব্যক্তি দৌড়ে পালিয়ে যায়।

পরে কাউছার ওরফে বাবুর দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান কোঁচা থেকে পলিথিনের ছেঁড়া অংশে মোড়ানো ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শফিউল আলম জানান, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। পাশাপাশি পলাতক শুক্কুর মিয়াকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

বাঙ্গরার মেটংঘর বাজারে পুলিশের অভিযান, ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় ১২:২৯:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬