ঢাকা ধামরাই এর বালিয়ার ওদুদুর রহমান উচ্চ বিদ্যালয় থেকে গোল্ডেন এ প্লাস পেয়ে তাক লাগিয়ে দিয়েছে মোঃ রাকিব আল হাসান। তার এই অভাবনীয় সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা আনন্দে ভাসছেন।
অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমেই রাকিব এই সাফল্য অর্জন করেছে। তার প্রতিদিনের অধ্যয়ন ও নিয়মিত পড়ালেখার অভ্যাসই তাকে এই চমৎকার ফলাফলের দিকে এগিয়ে নিয়ে গেছে, যা অন্য শিক্ষার্থীদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।
স্কুলের ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মিজানুর রহমান জানিয়েছেন, রাকিব শুধু ভালো ছাত্রই নয়, বরং তার শৃঙ্খলা ও অধ্যবসায় সকল শিক্ষার্থীর জন্য অনুকরণীয়। রাকিবের পিতা সাংবাদিক রাজন আহমেদ, যিনি দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার ধামরাই প্রতিনিধি, তিনি তার প্রতিক্রিয়ায় জানান, ছেলের এই সাফল্যে তিনি অত্যন্ত গর্বিত এবং এই কৃতিত্ব তার শিক্ষকমণ্ডলী ও পরিশ্রমেরই ফল।
সাইদ আল মামুন-স্টাফ রিপোর্টার 



















