জেলা প্রশাসক, বরগুনা কর্তৃক মন্ত্রিপরিষদ বিভাগে প্রদত্ত তিন বছর মেয়াদী কর্মপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজে ‘ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব’ এর শুভ উদ্বোধন। আজ ১০ আগস্ট ২০২৬ খ্রি. তারিখে বেতাগী উপজেলাধীন বেতাগী গার্লস স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের বিতর্ক ও ভাষাচর্চার দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে
‘ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব’ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, বরগুনা মিজ তাছলিমা আক্তার।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, বেতাগী; সহকারী কমিশনার (ভূমি), বেতাগী; ভারপ্রাপ্ত কর্মকর্তা, বেতাগী থানা; সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং গণমাধ্যমের সহকর্মীবৃন্দ।
এসময় শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি উপভোগ্য বিতর্ক প্রতিযোগিতারও আয়োজন করা হয়।
বিতর্ক প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের অভিনন্দন জানান। তিনি আরও জানান শিক্ষার্থীদের চিন্তার স্বচ্ছতা, যুক্তির ক্ষমতা, যোগাযোগ দক্ষতা ও নেতৃত্বের গুণাবলী বৃদ্ধিতে ল্যাংগুয়েজ ও ডিবেট ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত জ্ঞান চর্চার মাধ্যমে জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ হয়ে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহবান জানান। এবং ডিবেট ও ল্যংঙ্গুয়েজ ক্লাব এর সম্প্রসারণের মাধ্যমে শিক্ষার্থীরা আত্মপ্রত্যয়ী ও আত্মবিশ্বাসী হবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন।
মাওলানা মোঃ আব্দুল মোতালেব-স্টাফ রিপোটার 



















