ঢাকা ০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন নাসিরাবাদ কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ত্রিশালে ১০০ শ্রমজীবী মানুষের মাঝে রোটারী ক্লাব অব ঢাকা সর্বজয়ার কম্বল বিতরণ মালিকপক্ষের প্রস্তাব ১৫ হাজার ৭০০, শ্রমিকপক্ষের ২২ হাজার পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক মাহফুজুর রহমান অভিনেতা সোহেল খানকে শেষ বিদায় জানাতে গ্রামের বাড়িতে জনতার ঢল কুমিল্লার মনোহরগঞ্জে সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল স্ত্রী-সন্তান রেখে কলেজছাত্রীকে নিয়ে হাসপাতালে রাত কাটান কারারক্ষী ওয়াজেদ আলী সাইবার আইনে গুজব-মানহানির ধারা সুনির্দিষ্ট করার সুপারিশ উন্নয়ন সহযোগীদের পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন, ১০ উদ্যোক্তাকে যুব ঋণ দিলেন প্রতিমন্ত্রী

সুন্দরবনে নিখোঁজ ১ জেলের মরদেহ উদ্ধার

সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে সুন্দরবন সংলগ্ন মীরেরচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

উদ্ধার জেলের নাম বায়েজিদ ব্যাপারী (১৭)। তিনি পাথরঘাটা উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমিন ব্যাপারীর ছেলে। আরও এক জেলে এখনো নিখোঁজ আছেন। খোঁজ নিয়ে জানা যায় জানান, মঙ্গলবার রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার জেলে ইউসুফ ও বায়েজিদ সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ শিকারে যান। বুধবার ট্রলারডুবির ঘটনা ঘটে। এ সময় ফোন বায়েজিদ মোবাইল ফোনে তার মা পারভীনকে বিষয়টি জানান। তাদের উদ্ধারের আকুতি জানান।

একপর্যায়ে ফোন বন্ধ হয়ে যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন ও কোস্টগার্ড পশ্চিম জোনের সদস্যরা খোঁজাখুঁজি করেও তাদের কোন সন্ধান পাননি। বায়জিদের ফুফাতো ভাই মো. বেলাল মাঝি বলেন, ‘বায়জিদ ও ইউসুফ নিখোঁজ হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করি। আজ বিকেলে বায়জিদের মরদেহ মীরেরচর এলাকা থেকে ভাসমান অবস্থায় আমরা উদ্ধার করা হয়।’ এ বিষয়ে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. শাফায়েত আবরার বলেন, খবর পেয়েই উদ্ধার অভিযান চালানো হয়। আজ পাথরঘাটা থেকে ১০০-১৫০ কিলোমিটার দূরে মীরেরচর এলাকা থেকে নিখোঁজ বায়েজিদের মরদেহ উদ্ধার করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাতক্ষীরায় অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার বন্ধের দাবিতে মানববন্ধন

সুন্দরবনে নিখোঁজ ১ জেলের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:৪৬:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩