ঢাকা ০১:৩১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ রাষ্ট্রপতি পদে দুটি মনোনয়নপত্র সংগ্রহ করল বিএনপি সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী গোপালগঞ্জে প্যারোলে মুক্তি পেয়ে পিতার জানাজায় আওয়ামী লীগ নেতা  নগর গুলিস্তান স্টপওভার বাস-মিনিবাস টার্মিনাল শ্রমিক পরিচালনা কমিটির পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার দাম বাড়ানোর পর দেশে আজ সোনার ভরি কত? কক্সবাজারের মাতারবাড়ী পৌঁছেছেন প্রধানমন্ত্রী বেরোবির শিক্ষার্থীদের ‘দরিচা’, বিহারি নারীদের দক্ষতায় খুলছে সম্ভাবনার নতুন জানালা সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নে সরকারকে ৩ মাসের আল্টিমেটাম

গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার হওয়া এসব মরদেহের বেশিরভাগই নারী ও শিশুর।শনিবার (৮ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে মৃতদেহ উদ্ধারের ধীরগতির ও হস্তচালিত অভিযানের সর্বশেষ পর্ব শেষ হয়েছে। উপত্যকায় ভাঙা কংক্রিট সরানোর জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির দীর্ঘস্থায়ী ঘাটতির কারণে এ ধরনের উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।

উদ্ধার কার্যক্রমের তত্ত্বাবধায়ক মোহাম্মদ আবু দান বলেছেন, টানা চার দিন তল্লাশির পর গাজার পশ্চিমাঞ্চলের ‘কারাম’ ভবনে উদ্ধারকাজ শেষ হয়েছে।

তিনি বলেন, বিশেষায়িত চিকিৎসক ও বেসামরিক প্রতিরক্ষা কর্মীরা এখন তল্লাশি অভিযান পুনরায় শুরু করার জন্য গাজা শহরের অন্য একটি নতুন স্থানে যাবেন।

বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তারা বলেছেন, ইসরায়েলি হামলায় ধসে পড়া কংক্রিটের স্ল্যাবগুলো সরানোর মতো ভারী যন্ত্রপাতির অভাবে কর্মীরা কাজ করতে পারছেন না। তারা সাধারণ সরঞ্জাম ও কায়িক শ্রমের ওপর নির্ভর করছেন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পুরো অঞ্চলজুড়ে ধ্বংসস্তূপের নিচে ৮ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন।
মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য বলছে, গত বছরের ১১ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে অন্তত ১ হাজার ২৫৪ জন নিহত হয়েছেন। এ সময় ৪ হাজার ১২১ জন আহত হয়েছেন এবং ধ্বংসস্তূপ থেকে ৮০৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

২০২৩ সালের অক্টোবর থেকে মোট নিহতের সংখ্যা ৭৩ হাজার ৩০০ ছাড়িয়েছে। একই সময়ে ১ লাখ ৭৪ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।
সূত্র : আল জাজিরা

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কচুয়ায় দেড় কিলোমিটার সড়ক বেহাল: ঝুঁকিতে ২৫০ শিক্ষার্থী, দুর্ভোগে হাজারো মানুষ

গাজায় ধসে পড়া ভবনের নিচ থেকে ১৯ মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:৪২:১১ পূর্বাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬