ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

তরুণীর পেট থেকে বের হলো ৪ হাজার ১০০ পিস ইয়াবা

কলার মিশ্রণের মাধ্যমে বিশেষ কৌশলে পেটের ভেতর ইয়াবা ঢুকিয়ে পাচারের প্রস্তুতিকালে শাকিলা খাতুন (২৩) নামে এক তরুণীকে আটক করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। পরে তার পেট থেকে মোট ৪ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেন পানবাজার পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক। এর আগে বৃহস্পতিবার(৬ আগস্ট) সন্ধ্যায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৯-এর ডি/১ ব্লকে নুর কামালের শেডে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক শাকিলা খাতুন ঢাকার গাজীপুর সিটি করপোরেশনের আমবাগ বাঘিয়া নীলনগর এলাকার সাইদুর ইসলাম ও হাওয়া বেগমের মেয়ে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পানবাজার পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে অভিযান চালান। এ সময় ব্লকের মাঝি ও হেড-মাঝিদের উপস্থিতিতে শাকিলাকে আটক করা হয়। তার কাছে থাকা পলিথিনে মোড়ানো ২০টি প্যাকেট থেকে এক হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিলা জানান, তিনি আরও কয়েকটি প্যাকেট গিলে ফেলেছেন। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে এক্স-রের মাধ্যমে তার পেটে আরও প্যাকেট থাকার বিষয়টি নিশ্চিত হয়। চিকিৎসকদের সহায়তায় তার পেট থেকে ৬২টি প্যাকেট বের করা হয়।

পুলিশ জানায়, আগে উদ্ধার হওয়া ২০টি এবং পেট থেকে বের করা ৬২টি প্যাকেটসহ মোট ৮২টি পলিথিনের প্যাকেটে ৪ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।

পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক বলেন, এ ঘটনায় পানবাজার পুলিশ ক্যাম্পে একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১১০/২৬) করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিষয়টি উখিয়া থানায় পাঠানো হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার বলেন, এপিবিএনের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। তবে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ওই তরুণীকে থানায় হস্তান্তর করা হয়নি। হাসপাতালে চিকিৎসা শেষে তাকে থানায় সোপর্দ করা হলে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাহাড়ি ঢল ঠেকাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে: ত্রাণমন্ত্রী

তরুণীর পেট থেকে বের হলো ৪ হাজার ১০০ পিস ইয়াবা

আপডেট সময় ০৪:১০:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬