ঢাকা ০৪:২২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুক্তরাষ্ট্রের এক সিদ্ধান্তে মহাবিপদে ভারত তরুণীর পেট থেকে বের হলো ৪ হাজার ১০০ পিস ইয়াবা গণঅভ্যুত্থান ছিল ১৭ বছরের ধারাবাহিক আন্দোলনের ফসল : স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই বিপ্লবের স্মরণে একমঞ্চে জামায়াত ও তরুণ নেতৃবৃন্দ: জাতীয় ঐক্যের বার্তা কসবায় ২৬৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ১ টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় এক গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী ১৫ দিনের ছুটি নিয়ে ২২ দিন পর কর্মস্থলে ফিরলেন প্রাণিসম্পদ কর্মকর্তা শেয়ারবাজারে বন্ধ কোম্পানির সংখ্যা বেড়ে ৩৫ তারেক রহমানকেও জেআইসি সেলে বন্দি রেখে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর কালিয়াকৈরে ৪৬ লাখ টাকার সড়ক উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

ডেঙ্গু প্রতিরোধে নজর কাড়লেন মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে ব্যাক্তি উদ্যেগে লাকসামে মশক নিধন অভিযান শুরু হয়েছে। শুক্রবার বিকেলে এ কর্মসূচির উদ্বোধন করেন জামায়াত মনোনীত লাকসাম পৌরসভার মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন।

উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডভোকেট সুজন বলেন, মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগের ওপর নির্ভর করলে চলবে না। এ ক্ষেত্রে সাধারণ মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান।

জামায়াত নেতা আবু বকর জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কুমিল্লা জজ কোর্টের সাবেক এপিপি অ্যাডভোকেট মনির, লাকসাম পৌর জামায়াতের আমির মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী এবং সেক্রেটারি মাওলানা মোহাম্মদ শহিদুল্লাহ।

পরে কর্মসূচির অংশ হিসেবে পৌরসভার বিভিন্ন এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশক নিধনের ওষুধ ছিটানো হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আয়োজকেরা জানান, পর্যায়ক্রমে লাকসাম পৌরসভার সব ওয়ার্ডে মশক নিধন অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ ও প্রচার-প্রচারণা অব্যাহত থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের এক সিদ্ধান্তে মহাবিপদে ভারত

ডেঙ্গু প্রতিরোধে নজর কাড়লেন মেয়র প্রার্থী অ্যাডভোকেট বদিউল আলম সুজন

আপডেট সময় ০২:২১:১৫ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬