র্যাব-১১, সিপিসি-২ কর্তৃক কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন চাঁপাপুর বাখরাবাদ এলাকা হতে ১৩ কেজি গাঁজা ও ০৭ বোতল স্কাফ’সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয় বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র, মাদক উদ্ধার, চাঞ্চল্যকর হত্যা এবং বিভিন্ন আলোচিত অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতারের মাধ্যমে র্যাব ইতোমধ্যেই জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল অদ্য ১০ জানুয়ারী ২০২৩ইং তারিখ সকালে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন চাপাপুর বাখরাবাদ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৩ কেজি গাঁজা ও ০৭ বোতল স্কাফ’সহ দুইজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ ১। কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আনন্দপুর গ্রামের আবু তাহের এর ছেলে মোঃ আবুল কালাম (৩৫); এবং ২। একই থানার নসড়াইল গ্রামের মাইন উদ্দিন @মালু মিয়া এর ছেলে মোঃ আমান পাভেল (২২)। এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত সিএনজি ব্যবহার করে পরস্পর যোগসাজশে কুমিল্লা’সহ দেশের বিভিন্ন স্থানে গাঁজা ও স্কাফ’সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
মোঃ মাহফুজ আনোয়ার, কুমিল্লা 



















