ঢাকা ১০:১৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত অসহায় ৫০টি পরিবারের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ২৪ লাখ টাকা মূল্যের ৫০টি বকনা গরু বিতরণ করা হয়েছে। রবিবার (২ আগস্ট) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে উপকারভোগীদের মধ্যে এসব গরু বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. মজিবুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.এইচ.এম. ফখরুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান। এতে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. জাহিদুল আলম তালুকদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাজীপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. মতিয়ার রহমান, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি ভিপি আ.ন.ম. খলিলুর রহমান ইব্রাহিম, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন এবং পৌরসভার মেয়র পদপ্রার্থী দেওয়ান জসিম উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরে লটারির মাধ্যমে নির্বাচিত ৫০টি অসহায় পরিবারের হাতে একটি করে বকনা গরু তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, ভিক্ষাবৃত্তি নিরসন, টেকসই আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং অসহায় পরিবারগুলোকে স্বাবলম্বী করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। উপকারভোগীরা গরু লালন-পালনের মাধ্যমে আয় বৃদ্ধি করে স্থায়ী জীবিকা গড়ে তুলতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ

আপডেট সময় ১০:০১:২৩ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬