ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঘুমন্ত স্বামীর হাত-পা বেঁধে বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: আইনমন্ত্রী ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা ডিএসসিসির ঘোড়াশাল প্রকল্পে ৪,৭৫৮ কোটি টাকা অনিয়মের অভিযোগ ‘শৃঙ্খলিত পুলিশ, নিরাপদ ভোলা’ মাস্টার প্যারেডে পুলিশ সুপারের কঠোর বার্তা চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা আলমগীর মালতিয়া কারাগারে, পরিবারের দাবি রাজনৈতিক প্রতিহিংসা মানুষ আমাকে কোনো পুরুষের সঙ্গে দেখতে চায় না: পরীমণি ভারতের ওপর ১০০ শতাংশ কর বসানোর কথা ভাবছে যুক্তরাষ্ট্র মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী ২৫ দিনেও মেলেনি বিচার, প্রতারণার অভিযোগে হতাশায় ফাতেমা আক্তারের পরিবার

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় নেশার সিরাপ জব্দ করল ৫৩ বিজিবি

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৯৪ বোতল ভারতীয় নেশার সিরাপ এস্কাফ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। বুধবার (২৯ জুলাই) সদর উপজেলার চরবাগডাংগা সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে এই সিরাপ জব্দ করে ৫৩ বিজিবি ব্যাটালিয়ন। তবে অভিযানে কাওকে আটক করতে পারেনি বিজিবি। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

অধিনায়ক জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়নের চরবাগডাংগা বিওপির একটি বিশেষ টহল দল মঙ্গলবার দিবাগত গভীর রাত ১টায় বুধবার চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার চরবাগডাংগা ইউনিয়নের চাচ্চুরচর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মেঠো পথের ধারে বস্তাবন্দি ৩৭ হাজার ৬ শত টাকা মূল্যের মালিকবিহিন ৯৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। পরে জব্দকৃত মাদকদ্রব্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জমা করা হয়েছে।
তিনি আরো জানান, জুলাই মাসে ৫৩ বিজিবি বিভিন্ন অভিযানে একজন আসামীসহ মোট ৬ শত ৯৯ বোতল নেশাজাতীয় ভারতীয় এস্কাফ সিরাপ, ৬৪ বোতল নেশাজাতীয় ভারতীয় ফেয়ারডিল সিরাপ এবং ৯০ বোতল ভারতীয় মদ জব্দ করে। এছাড়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত সুরক্ষা নিশ্চিত করাসহ পুশ ইন প্রতিরোধ, মাদক চোরাচালান প্রতিরোধসহ যেকোনো অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে ও নিরলসভাবে কাজ করছে বলেও জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঘুমন্ত স্বামীর হাত-পা বেঁধে বিশেষ অঙ্গ কেটে দিলেন স্ত্রী

চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় নেশার সিরাপ জব্দ করল ৫৩ বিজিবি

আপডেট সময় ১২:৪১:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬