ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাসনাবাদ–কদমতলি ব্রিজ: হাজারো মানুষের স্বপ্ন পূরণে মাননীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের প্রতি একটি খোলা চিঠি তালতলীতে ৬৯ গ্রাম পুলিশের মাঝে পোশাক ও বাইসাইকেল বিতরণ করলেন জেলা প্রশাসক লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল ‘আজকের শিশুরাই আগামীর রাষ্ট্রনায়ক : হাফিজ ইব্রাহিম দিনাজপুর বীরগঞ্জে মডেল প্রেসক্লাবের প্রথম ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নাটোরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা বিতরণ ভোলাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটিসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত! আগামী সপ্তাহ থেকে কিছুটা গ্যাস সংকট কেটে যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ভারতজুড়ে এখন একটিই স্লোগান ‘এবার মোদির পালা’ চাঁপাইনবাবগঞ্জে ৫৯ বিজিবির উদ্যোগে যুবকদের মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন

নাটোরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা বিতরণ

“সবুজে অরণ্যে ভরে যাবে দেশ, সবার আগে বাংলাদেশ”—এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে নাটোরে ফলজ, বনজ ও ভেষজ চারাবিতরণ অনুষ্ঠিত হয়েছে।
​নাটোর সদর পৌর এলাকার সর্বসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির এসব বৃক্ষের চারা বিনামূল্যে বিতরণ করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব জনাব আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব মিজানুল হক ডিউক।
​এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জনাব জহিরুল ইসলাম জহির। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা স্বেচ্ছাসেবক দল, জেলা যুবদল, জেলা ছাত্রদলসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও স্থানীয় সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব আসাদুজ্জামান আসাদ বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। বিএনপির চেয়ারম্যন জনাব তারেক রহমানের এই ২৫ কোটি বৃক্ষরোপণের মহতী উদ্যোগকে সফল করতে নাটোর জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তৃণমূলে কাজ করে যাচ্ছে।” পরবর্তীতে উপস্থিত জনসাধারণের মাঝে বিভিন্ন প্রজাতির চারা তুলে দেওয়ার মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসনাবাদ–কদমতলি ব্রিজ: হাজারো মানুষের স্বপ্ন পূরণে মাননীয় সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের প্রতি একটি খোলা চিঠি

নাটোরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চারা বিতরণ

আপডেট সময় ০৫:৫৮:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬