ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন নীলফামারী সদরের ইটাখোলায় রাস্তার সংস্কার কাজ বিলম্ব করায় এলাকাবাসীর মানববন্ধন সাবেক রাষ্ট্রপতি আইন অনুযায়ী সব সুবিধা পাবেন : স্বরাষ্ট্রমন্ত্রী কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস, আহত অন্তত ২০ শতাধিক উদ্ভাবনী প্রকল্প নিয়ে শুরু আইপিএসসি বিজ্ঞান ও সাংস্কৃতিক উৎসব হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রাজৈরে মাদারীপুর ২ আসনের সংসদ সদস্য উপজেলা নিজ অফিসে প্রথম কার্য দিবস শুরু স্পিকার থেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: মেজর হাফিজ উদ্দিনকে ঘিরে তজুমদ্দিনে বিএনপির বর্ণাঢ্য আনন্দ মিছিল

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সোয়া ২ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, প্রসাধনী ও জিরা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। শুক্রবার (২৪ জুলাই) বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদ বন্দর এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় এসব পণ্য উদ্ধার করে ৫৯ বিজিবি। অভিযানে ১৪টি ভারতীয় শাড়ী, ১৬৬ পিস ভারতীয় বিভিন্ন প্রকার প্রসাধনী, ২০৪ পিস কনফেকশনারী আইটেম এবং ৪ কেজি জিরা উদ্ধার করে বিজিবি। রাত সাড়ে ১১ টায় বিষয়টি নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
অধিনায়ক জানান, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়ন ৫৯ বিজিবি’র অধীনস্থ সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল শুক্রবার রাত ৮টায় সীমান্ত পিলার ১৮৫/২-এস হতে ৭ শত গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের পিরোজপুর এলাকায় মক্কা স্কেলের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় মালিকবিহিন ২ লক্ষ ২৮ হাজার ২ শত ১০ টাকার ভারতীয় শাড়ী, প্রসাধনী কনফেকশনারী আইটেম ও জিরা উদ্ধার করা হয়।
এছাড়া একই দিন বিকালে অপর এক অভিযানে সীমান্ত পিলার ১৮১/১-এস হতে সাড়ে ৪ কি.মি. বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নলজুরী গ্রামের শান্তিমোড় বাজারে ব্যাটালিয়নের আজমতপুর বিওপির টহল দল মালিকবিহীন ২টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়।
অধিনায়ক তাজুল ইসলাম আরো জানান, অভিযানের সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেলে তারা পালিয়ে যেতে সক্ষম হয়। তবে উদ্ধারকৃত মালামাল বিষয়ে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যা ভবিষ্যতেও অব্যহত থাকবে বলে জানান তিনি।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সোয়া ২ লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

আপডেট সময় ১২:১৫:১৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬