ঢাকা ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ফিরোজ জামান ও ফনিন্দ্রনাথের ৪৭ লাখ টাকার দূর্নীতি পবিপ্রবি ও ইন্দোনেশিয়া নেগারি পাদং বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমাঝোতা চুক্তি স্বাক্ষরিত আন্দোলনে কাঁপছে দিল্লি, চাপে মোদি সরকার ১ মামলায় ব্যারিস্টার সুমনের জামিন প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ নৈতিক স্খলন প্রমাণিত, জামায়াতের এমপি নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার বোরহানউদ্দিনে ৯ বছরের স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ- মামলার আধঘণ্টায় প্রধান শিক্ষকসহ দুই আসামি আটক তিস্তাপাড়ের আর্তনাদ: বানের পানিতে বন্দি জীবনে এক অসহায় মায়ের কান্না বাঘায় স্বামী স্ত্রীর মৃতদেহ উদ্ধার  নওগাঁর রাণীনগরে আন্ত:জেলা চোর চক্রের আরো ৩ সদস্য আটক, ৫টি গরু উদ্ধার

আত্রাইয়ে উপজেলা চত্বর থেকে বিএনপি নেতার মোটরসাইকেল চুরি

নওগাঁর আত্রাই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাইফুল ইসলাম উপজেলার কালিকাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি।  চুরি হওয়া মোটরসাইকেলটি কালো রঙের সুজুকি জিক্সার বলে জানান তিনি।
সাইফুল ইসলাম জানান, ব্যক্তিগত কাজে আত্রাই উপজেলা পরিষদ চত্বরে এসে মোটরসাইকেলটি পার্কিং করে একটি সরকারি দপ্তরে যান। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, মোটরসাইকেলটি সেখানে নেই। পরে উপজেলা চত্বর ও আশপাশের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এর কোনো সন্ধান পাননি।
ঘটনার পর উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত লোকজনের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, মাঝেমধ্যেই মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। এবার সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার ভেতর থেকে মোটরসাইকেল চুরির ঘটনায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।
এ বিষয়ে আত্রাই থানা পুলিশের  ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, মোটরসাইকেল চুরির ঘটনার বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে মোটরসাইকেল উদ্ধারের পাশাপাশি জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ফিরোজ জামান ও ফনিন্দ্রনাথের ৪৭ লাখ টাকার দূর্নীতি

আত্রাইয়ে উপজেলা চত্বর থেকে বিএনপি নেতার মোটরসাইকেল চুরি

আপডেট সময় ০৪:৩০:১২ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬