ঢাকা ০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এটা সেই দেশ, যে দেশ বারবার প্রতিরোধ করেছে, প্রতিরোধ করতে জানে: রিজভী কাজ শেষের আগেই বিল পরিশোধ, ৯২ কোটি টাকার প্রকল্প ১০৯ কোটিতে উন্নীত ফরিদপুরে জমি মাপকে কেন্দ্র করে সাংবাদিকসহ পরিবারারের সদস্যদের উপর হামলা, আহত-৫  মৌলভীবাজারে একই পরিবারের ১১ দৃষ্টি প্রতিবন্ধীর পাশে জেলা প্রশাসন ফুলবাড়ী ২৯ বিজিবি’র উদ্যোগে সীমান্তবাসীর স্বাস্থ্য সুরক্ষায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ জনদুর্ভোগ এড়াতে কালভার্টের দাবি বরগুনার ছোট তালতলী গ্রামবাসীর কালিয়াকৈরে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ কুমিল্লায় ৭৫ লাখ টাকার ভারতীয় শাড়ি ও পোশাক জব্দ করেছে বিজিবি হ্যারি কেইনকে ডিফেন্সে নামানো ভুল ছিল, টুখেলের সমালোচনায় ট্রাম্প আত্রাইয়ে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে দুই যুবকের কারাদণ্ড 

কালিয়াকৈরে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে কালিয়াকৈরে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ। শনিবার (১৮ জুলাই) দুপুরে উপজেলা সদর বাস টার্মিনাল চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে পরিবহন শ্রমিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান। তিনি বলেন, “মাদক শুধু একজন মানুষকে নয়, একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই তরুণ প্রজন্মকে রক্ষা করতে হলে সবাইকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। পরিবহন শ্রমিকদেরও মাদকমুক্ত থেকে নিরাপদ সড়ক নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।”

প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান বলেন, “মাদক নির্মূলে সরকারের উদ্যোগের পাশাপাশি সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একযোগে কাজ করলে মাদকের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব। মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপসের সুযোগ নেই।”

এ সময় বক্তব্য রাখেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম. ফখরুল হোসাইন, কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান, কৃষকদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ভিপি আ. ন. ম. খলিলুর রহমান ইব্রাহিম, গাজীপুর জেলা সড়ক পরিবহন ইউনিয়নের সভাপতি ও কালিয়াকৈর উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী মিনার উদ্দিন, গাজীপুর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী দেওয়ান জসীম উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন ও সক্রিয় হতে হবে। কোনোভাবেই মাদককে প্রশ্রয় দেওয়া যাবে না। পরে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এটা সেই দেশ, যে দেশ বারবার প্রতিরোধ করেছে, প্রতিরোধ করতে জানে: রিজভী

কালিয়াকৈরে সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

আপডেট সময় ০৪:৪৪:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬