ঢাকা ০৭:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুনি হাসিনার ফাঁসির দড়ি আমরা হাতে নিয়ে বসে আছি: ইশরাক হোসেন দেশের সব প্রতিষ্ঠান, অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী আবারও ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষে আর্জেন্টিনা চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন পবিপ্রবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও বায়োইকোনমি বিষয়ে আন্তর্জাতিক মানের সেমিনার সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু, লক্ষ্মীপুরে শোকের মাতম বানভাসি মানুষের পাশে নীলফামারীর ‘তারুণ্যের আলো সেবা সংঘ’: সহায়তার হাত বাড়ানোর আহ্বান জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে নীলফামারী জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি সাবেক সেনা কর্মকর্তা আটক বরগুনার আমতলীতে মিথ্যা মামলা ও মানহানিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বরগুনার আমতলীতে মিথ্যা মামলা ও মানহানিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন

বরগুনার আমতলীতে কথিত মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) আমতলীর নুরজাহান ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে মোঃ জুয়েল হাওলাদার, আলতাফ হাওলাদার, মাহমুদা হেপীসহ তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে বক্তারা অভিযোগ করেন, ফকু হাওলাদার, দেলোয়ার হাং ও শাহ আলম হাওলাদার তাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছেন। পাশাপাশি বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় তাদের ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে  ভিত্তিহীন, মানহানিকর ও বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছে, যা তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করেছে বলে দাবি করেন।
তারা বলেন, এসব অভিযোগ ও প্রচারণার কোনো সত্যতা নেই। ব্যক্তিগত ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যেই এ ধরনের কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে বলে তারা অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে বক্তারা সংশ্লিষ্ট প্রশাসনের কাছে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
উল্লেখ্য, সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগগুলো সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য।
সংবাদ সম্মেলনে জুয়েল  হাওলাদার বলেন,আমাদের সম্মানহানি করার জন্য প্রতিপক্ষ আমাদের নামে মিথ্যা মামলা ও মানববন্ধন করেছে। এরা জুয়া,মাদক, জবরদখল এবং চুরি-চামারি করাই এদের নিত্যদিনের  নেশা ও পেশা। সুষ্ঠ তদন্ত সাপেক্ষে যারা আমাদের নামে মিথ্যা মামলা ও মানববন্ধন করেছে তাদের বিচার চাই।
সংবাদ সম্মেলনে মাহমুদা আক্তার হ্যাপি বলেন,আমার নামে মিথ্যা অপপ্রচার চালানো হয়েছে, তারা আমার সম্মান নষ্ট করার জন্য আমার নামে মিথ্যা মামলা ও মানববন্ধন করেছে।আমি এর তীব্র নিন্দা জানাই।  প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে  চাই সুস্থ তদন্ত সাপেক্ষে  যাতে তাদের  বিচার করা হয়।
এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইয়াকুব হোসাইন বলেন, একটা সংবাদ সম্মেলন হয়েছে আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি।দুই পক্ষের মামলার তদন্ত  চলমান রয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুনি হাসিনার ফাঁসির দড়ি আমরা হাতে নিয়ে বসে আছি: ইশরাক হোসেন

বরগুনার আমতলীতে মিথ্যা মামলা ও মানহানিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় ০৪:৩৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬