ঢাকা ০৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন পবিপ্রবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও বায়োইকোনমি বিষয়ে আন্তর্জাতিক মানের সেমিনার সৌদিতে সড়ক দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু, লক্ষ্মীপুরে শোকের মাতম বানভাসি মানুষের পাশে নীলফামারীর ‘তারুণ্যের আলো সেবা সংঘ’: সহায়তার হাত বাড়ানোর আহ্বান জুলাই শহীদ দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে নীলফামারী জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের আসামি সাবেক সেনা কর্মকর্তা আটক বরগুনার আমতলীতে মিথ্যা মামলা ও মানহানিকর প্রচারণার প্রতিবাদে সংবাদ সম্মেলন নীলফামারীতে জুলাই শহীদ দিবস-২০২৬ উদযাপিত : স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক লায়ন অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান আর নেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদানে ‘প্যারাডাইম শিফট’ চালু করবে  : ভাইস-চ্যান্সেলর

 ‘জুলাই ৩৬ স্মরণিকা’ কমিটি থেকে ববির তিন শিক্ষকের অব্যহতি চেয়ে আবেদন

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) জুলাই অভ্যুত্থানের স্মৃতিচারণের অংশ হিসেবে ‘জুলাই ৩৬ স্মরণিকা প্রস্তুতকরণ কমিটি” থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিন শিক্ষক অব্যাহতি চেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিন শিক্ষকের অব্যাহতি না দিয়ে উল্টো তাদেরকে কারণ দর্শানোর জন্য বলেছেন বলে জানা গেছে।
‎খোঁজ নিয়ে জানা গেছে, স্মরণিকা কমিটির সদস্য থেকে অব্যাহতি চাওয়া ঐ তিন শিক্ষক হলেন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রজ্ঞা পারমিতা বোস, বাংলা বিভাগের প্রভাষক তাইয়েব্যুন নাহার এবং ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক কবির হাসান।
‎বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীর সাথে কথা হলে তারা জানান, জুলাই অভ্যুত্থানের স্মরণিকা প্রকাশের যুগান্তকারী উদ্যোগের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় জুলাইয়ের একটা স্থায়ী দলিল সংরক্ষণের একটা পদক্ষেপ নিয়েছে। কিন্তু এমন একটি দায়িত্ব থেকে ব্যক্তিগত কারণ দেখিয়ে শিক্ষকদের অব্যাহতি চাওয়া হঠকারী সিদ্ধান্ত। তাদেরকে মনে করিয়ে দিতে চাই এই বরিশাল বিশ্ববিদ্যালয়ই জুলাই অভ্যুত্থানে প্রথম স্বাধীন বিশ্ববিদ্যালয়।
‎জুলাই স্মরণিকা কমিটির একধিক শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে এই প্রতিবেদককে বলেন, স্মরণিকা কমিটিতে থাকা কিছু শিক্ষকের অসহযোগিতার কারনে কাজটি করতে দেরি হচ্ছে। এছাড়াও লেখাও কম জমা হয়েছে বিশেষ করে শিক্ষক-কর্মকর্তারা হাতেগোনা কয়েকটি লেখা দিয়েছে। উল্লেখযোগ্য সংখ্যক লেখা জমা না হওয়ায় লেখা জমা দেয়ার সময় আরও ১৫ দিন বাড়ানো হবে বলে জানান।
‎এ বিষয় জানার জন্য উপরে উল্লেখিত ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রজ্ঞা পারমিতা বোস, বাংলা বিভাগের প্রভাষক তাইয়েব্যুন নাহারকে একাধিকবার কল দিয়ে বিষয়টি জানার চেষ্টা করলেও কেনো সাড়া পাওয়া যায়নি।
স্মরণিকা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক ড. মো. আলমগীর মোল্লা বলেন, আমাদের কাছে উল্লেখযোগ্য সংখ্যক লেখা জমা না হওয়ার কারনে সময় ১৫দিন বাড়িয়ে ৩০ জুলাই করা হয়েছে। কে বা কোন শিক্ষকরা অব্যাহতির আবেদন করেছেন কি না সে বিষয়ে তিনি অবগত নন বলে জানান।
‎এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুম অর রশিদকে একাধিকবার কল দিয়ে যোগাযোগ সম্ভব হয়নি।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন

 ‘জুলাই ৩৬ স্মরণিকা’ কমিটি থেকে ববির তিন শিক্ষকের অব্যহতি চেয়ে আবেদন

আপডেট সময় ০৪:০৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬