ঢাকা ০৬:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বরগুনার পাথরঘাটায় লেমুয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক বন্যায় দেশে ৫৬ জনের মৃত্যু, ১০ হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে এক দেশ, এক কিউআর’ বাস্তবায়নে কুঞ্জেরহাটে পূবালী ব্যাংকের বর্ণাঢ্য আয়োজন ত্বকের চুলকানি দূর করবে যেসব ঘরোয়া উপায় থাইল্যান্ডের বারে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৩০ বন্যা পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মির্জা ফখরুলের সন্ধ্যা ৬টার মধ্যে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবি ঘোষণা শিক্ষার্থীদের জুয়ার নেশা মেটাতে একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন চীনা নারী বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চের তারকা সঞ্জয় এবার মাতাবেন ঢাকা উদ্যোক্তাদের পাশে থাকার প্রতিশ্রুতি প্রধানমন্ত্রীর

মহারণের আগে স্পেনের ফাঁদে পড়তে চায় না ফ্রান্স

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ০৪:১৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • ৫১৫ বার পড়া হয়েছে

বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই ইউরোপীয় পরাশক্তি স্পেন ও ফ্রান্স। মাঠের মহাযুদ্ধ শুরুর আগেই মাঠের বাইরে শুরু হয়ে গেছে কথার লড়াই। যাকে ফুটবল দুনিয়ায় বলা হচ্ছে মনস্তাত্ত্বিক যুদ্ধ। দুই দলের খেলোয়াড়দের পাল্টাপাল্টি মন্তব্য আর আক্রমণাত্মক মন্তব্যে সেমিফাইনালের উত্তাপ ইতিমধ্যেই চরমে পৌঁছেছে। ফরাসি কোচ দিদিয়ের দেশম যেখানে বর্তমান ইউরো চ্যাম্পিয়ন স্পেনকে এই ম্যাচের ফেবারিট তকমা দিয়েছেন, সেখানে স্প্যানিশ শিবির সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে।

টানা জয়ের আত্মবিশ্বাসে ফুরফুরে মেজাজে থাকা স্প্যানিশ তরুণ তুর্কি লামিন ইয়ামাল সাফ জানিয়ে দিয়েছেন, ফ্রান্সকে ভয় পাওয়ার কোনো কারণ তারা দেখছেন না। বরং গত দুটি দেখায় ফরাসিদের হারানোর সুখস্মৃতি মনে করিয়ে দিয়ে তিনি বলেন, শেষ দুটি ম্যাচে তারা ফ্রান্সকে হারিয়েছেন, তাই ভয়ের কিছু থাকলে তা ফ্রান্সেরই থাকা উচিত। একই সুরে সুর মিলিয়েছেন উইঙ্গার নিকো উইলিয়ামসও। এটাকে অহংকার নয় বরং নিজেদের ওপর প্রবল আত্মবিশ্বাস হিসেবেই দেখছেন তিনি। অন্যদিকে ফ্রান্সের গোলমেশিন কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে স্প্যানিশ ডিফেন্ডার পাউ কুবারসি স্পষ্ট জানিয়েছেন, এমবাপ্পের মতো বিশ্বমানের ফরোয়ার্ডকে তারা সমীহ করলেও ভয় পাওয়ার কিছু দেখছেন না।

স্প্যানিশ শিবিরের এই হুঙ্কারকে অবশ্য একেবারেই পাত্তা দিতে রাজি নয় ফরাসি রক্ষণভাগ। স্পেনের এই আগ্রাসী মন্তব্যগুলোকে স্রেফ একটি ফন্দি বা ‘ট্র্যাপ’ হিসেবে দেখছেন ফরাসি ডিফেন্ডার ইব্রাহিমা কোনাতে। গণমাধ্যমের মুখোমুখি হয়ে কোনাতে বলেন, স্প্যানিশ খেলোয়াড়রা কী বলছেন তা নিয়ে তারা একেবারেই মাথা ঘামাচ্ছেন না। টুর্নামেন্টের এই গুরুত্বপূর্ণ সময়ে বিনয়ী থেকে নিজেদের খেলায় মন দিতে চান তারা। প্রতিপক্ষের এমন মনস্তাত্ত্বিক ফাঁদে পা না দিয়ে মাঠের লড়াইয়েই সব হিসাব-নিকাশ চুকিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন এই ফরাসি তারকা।

সূত্র: এনডিটিভি

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনার পাথরঘাটায় লেমুয়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসক

মহারণের আগে স্পেনের ফাঁদে পড়তে চায় না ফ্রান্স

আপডেট সময় ০৪:১৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬