ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বড়লেখায় ৩০ বছরের পুরনো রাস্তা অবরুদ্ধ করে হামলা ও নারীর শ্লীলতাহানির অভিযোগ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৫ নং দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের বোবারথল (দক্ষিণ গান্দাইল ) গ্রামে দীর্ঘ ৩০ বছরের পুরনো একটি সাধারণ চলাচলের রাস্তা বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ করায় এক ভুক্তভোগী পরিবারের ওপর অতর্কিত হামলা, মারপিট ও নারীর শ্লীলতাহানির ঘটনা ঘটেছে বলে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
​গত সোমবার (২৯ জুন) দুপুরে  এ ঘটনায় বোবারথল গ্রামের মৃত মাতাব উদ্দিনের ছেলে বাদী সাবুল আহমদ (২৯) প্রতিবেশী আব্দুল নূর (৬০) ও আব্দুল বাছিত (২০) সহ ৫ জনের নাম উল্লেখ করে বড়লেখা থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।
​অভিযোগপত্র সূত্রে জানা গেছে, গত ২৯ জুন সোমবার আনুমানিক দুপুর ১২টার সময় ১ নং বিবাদী আব্দুল নূর বাদীর পরিবারের দীর্ঘ তিন দশকের ব্যবহৃত সাধারণ চলাচলের রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে সম্পূর্ণ বন্ধ করে দেন। বাদী সাবুল আহমদ এর কারণ জানতে চাইলে বিবাদী পক্ষ ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে বিবাদীগণ পূর্বপরিকল্পিতভাবে লাঠিসোটা, লোহার রড ও দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সাবুল আহমদ ও তার পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়।
​হামলাকালে সাবুল আহমদের বোন বাধা দিতে এলে বিবাদীগণ তাকে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে এবং শ্লীলতাহানি ঘটায়।
​ভুক্তভোগী পরিবার জানায়, ঘটনার পর পরই স্থানীয় সাবেক ইউপি সদস্য তাজুদ্দীনসহ এলাকার মুরব্বীগণ বিষয়টি সামাজিকভাবে আপস-মীমাংসা করে দেওয়ার আশ্বাস দিলে থানায় লিখিত অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়। তবে ৫/৬ দিন অতিবাহিত হলেও বিবাদীগণ স্থানীয় বিচার অমান্য করে মীমাংসায় বসতে অস্বীকৃতি জানায়। উল্টো বিবাদী পক্ষ নিজেদের অপরাধ ঢাকতে ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করে হয়রানি করছে এবং রাস্তাটি বাঁশের বেড়া দিয়ে অবরুদ্ধ করে রেখেছে।
​বর্তমানে রাস্তাটি বন্ধ থাকার কারণে বাদী সাবুল আহমদের পরিবারের ছোট ছেলে-মেয়েদের স্কুলে যাতায়াতসহ দৈনিক স্বাভাবিক কাজকর্ম সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। বিবাদীগণ প্রতিনিয়ত রাস্তাঘাটে একা পাইলে প্রাণনাশের ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিচ্ছে বলে বাদী পক্ষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
​এ বিষয়ে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর সুষ্ঠু তদন্তপূর্বক বিবাদীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ এবং অবরুদ্ধ রাস্তাটি মুক্ত করার জন্য জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবারটি।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়লেখায় ৩০ বছরের পুরনো রাস্তা অবরুদ্ধ করে হামলা ও নারীর শ্লীলতাহানির অভিযোগ

আপডেট সময় ১২:০৯:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬