ঢাকা ১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ শেষ হচ্ছে অপেক্ষা, বৃহস্পতিবার প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ চিকিৎসা শিক্ষার বিকাশে আট দশক ধরে অবদান রেখে চলেছে ঢামেক : প্রধানমন্ত্রী ১০ নম্বর জার্সি কোনোদিনই পেতেন না মেসি, কী ঘটেছিল তখন? ভূমি দখল ও আর্থিক প্রতারণার অভিযোগে অভিযুক্ত আলী আফজাল রোনালদোর বিদায়ের মধ্যেই মেসির স্ত্রীকে জর্জিনার উপহার সরকারি চাকরিতে ৫ লাখ পদে নিয়োগ নিয়ে সুখবর প্রধানমন্ত্রীর নির্দেশনা পেয়ে যা বললেন ভোক্তা অধিকারের জব্বার মণ্ডল সংবাদ প্রকাশের পর কালুখালীর অসহায় রাসেল মণ্ডলের পাশে উপজেলা প্রশাসন গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

কিশোরগঞ্জে যাত্রীবাহী বাস-গরুভর্তি পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসের সঙ্গে গরুভর্তি পিকআপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পিকআপের চালকসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। এছাড়াও ছয়টি গরুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার সুখিয়া এলাকায় কিশোরগঞ্জ-ঢাকা সড়কে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলার পুনদাই মাদরাসা এলাকার আবু সাঈদের ছেলে বিল্লাল হোসেন (৪৫), আবদুস ছোবহানের ছেলে খুরশেদ (৬০) ও একই এলাকার পিকআপ চালক খোকন (৩৯)।

পাকুন্দিয়া থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হচ্ছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে উপজেলার সুখিয়া বাজার সংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ সড়কে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী অনন্যা ক্লাসিক পরিবহনের সঙ্গে কিশোরগঞ্জ থেকে ছেড়ে আসা গরুভর্তি একটি পিকআপ গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পিকআপের চালকসহ সামনে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। ঘটনায় পিকআপের পিছনে থাকা দুইজন গুরুতর আহত হন। এছাড়াও পিকআপে থাকা ছোট বড় মিলিয়ে ছয়টি গরু মারা যায়। দুর্ঘটনায় পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং বাসের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।
খবর পেয়ে পাকুন্দিয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেড় বিলিয়ন ডলার আকুর বিল পরিশোধ, কমলো রিজার্ভ

কিশোরগঞ্জে যাত্রীবাহী বাস-গরুভর্তি পিকআপের সংঘর্ষে ৩ জন নিহত

আপডেট সময় ০৫:৫৮:১৮ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬