সংবাদ শিরোনাম ::
শহীদ সন্তানের মায়ের হৃদয়বিদারক স্মৃতিচারণে অশ্রুসিক্ত চীফ হুইপ নূরুল ইসলাম মণি শনিবারকে ছুটির দিন ভেবে পরীক্ষা মিস শাহনাজের, পরে গিয়েও মিলল না প্রবেশের অনুমতি দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র একে অপরের ইতিহাস বিনির্মাণে সহায়তা করেছে : ডেপুটি স্পিকার কৃমি নির্মূল করে যে পাতার রস শাহজালাল বিমানবন্দর এলাকায় পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৮২ মাদক কারবারি যত প্রভাবশালীই হোক তার জায়গা সমাজে হবে না: বিদ্যুৎ প্রতিমন্ত্রী কেন শিল্পী সমিতির নির্বাচনে ভোট দিতে গেলেন না শাকিব খান? ১৭ বছরে অনেক নির্যাতনেও মাথা নত করিনি : মির্জা ফখরুল ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

নয়নপুরে হচ্ছে নতুন সাব-স্টেশন, কমবে লোডশেডিং

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ও কাইমপুর ইউনিয়নের প্রায় ৩০ হাজার গ্রাহকের দীর্ঘদিনের লোডশেডিং ও বিদ্যুৎ বিভ্রাটের সমস্যা নিরসনে নয়নপুর বাজারের পশ্চিম পাশে একটি ৩৩/১১ কেভি বৈদ্যুতিক সাব-স্টেশন (উপ-কেন্দ্র) নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কসবা-আখাউড়া আসনের সংসদ সদস্য জনাব মুসফিকুর রহমানের উদ্যোগে এবং ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির তত্ত্বাবধানে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। নতুন সাব-স্টেশন চালু হলে বায়েক ও কাইমপুর ইউনিয়নের প্রায় ৩০ হাজার গ্রাহক উন্নত ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
কসবা সদর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ফিরোজ হোসেন জানান, গ্রাহকদের মানসম্মত বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। সাব-স্টেশনটি চালু হলে বিদ্যুৎ বিভ্রাট ও লোডশেডিং উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি আরও জানান, প্রকল্পের অংশ হিসেবে ইতোমধ্যে ২৪ কিলোমিটার দীর্ঘ ৩৩ কেভি বিতরণ লাইন নির্মাণের কাজ শুরু হয়েছে। এ কাজের জন্য ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে লোডশেডিংয়ের কারণে জনজীবন, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষাক্ষেত্রে নানা ধরনের সমস্যার সৃষ্টি হচ্ছিল। নতুন সাব-স্টেশন নির্মিত হলে এ সমস্যার স্থায়ী সমাধান হবে বলে তারা আশা করছেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শহীদ সন্তানের মায়ের হৃদয়বিদারক স্মৃতিচারণে অশ্রুসিক্ত চীফ হুইপ নূরুল ইসলাম মণি

নয়নপুরে হচ্ছে নতুন সাব-স্টেশন, কমবে লোডশেডিং

আপডেট সময় ০৮:০০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬