সংবাদ শিরোনাম ::
নারী সাংবাদিকের মামলায় সুপ্রিম কোর্টেও হারলেন ট্রাম্প, দিতে হবে ৫ মিলিয়ন ডলার ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮ দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস দাদির ভিডিও বার্তা দেখে কাঁদলেন ভিনিসিয়ুস গঙ্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে জসীমউদ্দীন বাবুলের পথচলায় দোয়া ও সমর্থন–জনগণের সেবায় সফলতা কামনা লক্ষ্মীপুরের সেরা ১০ উচ্চ বিদ্যালয়ের তালিকা প্রকাশ: শীর্ষে প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় শিক্ষক নিয়োগে ভয়ংকর জালিয়াতির অভিযোগ

ভোলাহাটে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন!

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২৯ জুন ২০২৬) সকাল সাড়ে ৯টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচীতে উপজেলার ১২০০ জন কৃষক-কৃষাণীর মাঝে বিনামূল্যে ধানের বীজ, রাসায়নিক সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রতিজন কৃষককে ৫ কেজি উফশী রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সুলতান আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাহিদ হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার মোঃ রবিউল ইসলাম কবিরাজ, আরডিও মোঃ সবুজ আলী, এলজিইডি ইঞ্জিনিয়ার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আছহাবুর রহমান, উপজেলা খাদ্য অফিসার মোঃ শফিকুল ইসলাম এবং দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের প্রতিনিধি মিজানুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও কৃষক-কৃষাণীরা।
বক্তারা বলেন, সরকারের কৃষিবান্ধব বিভিন্ন প্রণোদনা কর্মসূচী কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ ধরনের সহায়তা কৃষকদের অধিক জমিতে আমন চাষে উৎসাহিত করবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। সরকারের দেয়া এ প্রণোদনার যেনো অপব্যবহার করা না হয় বলে উল্লেখ করা হয়।
ছবিক্যাপশনঃ ভোলাহাটে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও মোঃ নাহিদ হোসেন। পাশে-অন্যান্য অতিথি ও সুধীজনের একাংশ।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারী সাংবাদিকের মামলায় সুপ্রিম কোর্টেও হারলেন ট্রাম্প, দিতে হবে ৫ মিলিয়ন ডলার

ভোলাহাটে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ উদ্বোধন!

আপডেট সময় ০৬:৫১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬