অদ্য ২৭ জুন ২০২৬ শনিবার আনুমানিক ১২৪৫ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) সদর হতে নায়েক মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল এবং RAB-9, সিলেট এর এসআই মোঃ শাজাহান এর নেতৃত্বে একটি টহল দলের সমন্বয়ে সীমান্ত পিলার ১৩৫৯/এম হতে আনুমানিক ৯০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শেওলা ব্রিজ নামক স্থানে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযান পরিচালনাকালীন টহল দল ০১ (এক) টি সন্দেহজনক কাভার্ড ভ্যানের গতিবিধি লক্ষ্য করে তাৎক্ষণিকভাবে থামানোর জন্য সংকেত প্রদান করে। কাভার্ড ভ্যানের চালক বিজিবি ও RAB এর উপস্থিতি টের পেয়ে কৌশলে কাভার্ড ভ্যানটিকে রেখে দ্রুত ঘটনাস্থল হতে পালিয়ে যায়।

উক্ত কাভার্ড ভ্যানটি তল্লাশি করে ভারতীয় শাড়ী এবং কসমেটিক্স পাওয়া যায়। পরবর্তীতে টহল দল ভারতীয় শাড়ী এবং কসমেটিক্সসহ উক্ত কাভার্ড ভ্যানটি জব্দ করে। জব্দকৃত মালামালের বিবরণ নিম্নে প্রদত্ত হলোঃ
ভারতীয় শাড়ী- ৬০৬ পিস, সিজার মূল্য- ২১,২১,০০০/- টাকা,
ভারতীয় আলট্রা ব্রাইট ক্রিম- ১২০০ পিস, সিজার মূল্য- ৪,২০, ০০০/- টাকা,
ভারতীয় এমোলসন ক্রিম- ২৪০০ পিস, সিজার- ৭,২০,০০০/- টাকা,
কাভার্ড ভ্যান- ০১ টি, সিজার মূল্য- ২০,০০,০০০/- টাকা।
সর্বমোট সিজার মূল্য (২১,২১,০০০+৪,২০,০০০+৭,২০,০০০+ ২০,০০,০০০) = ৫২,৬১,০০০/- (বায়ান্ন লক্ষ একষট্টি হাজার) টাকা।আইনি কার্যক্রম প্রক্রিয়া দিন রয়েছে বলে (বিজিবি) সূত্রে জানা গেছে।
আজাদ বাহার জামালী, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি 






















