সংবাদ শিরোনাম ::
মনোহরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, হাবিবসহ তিন পুলিশের মৃত্যুদণ্ড আত্রাইয়ে ১৯৩ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু আসাদুজ্জামান খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘দুর্নীতির সাম্রাজ্য’ অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে কাভার্ড ভ্যানসহ ভারতীয় শাড়ি ও কসমেটিক্স আটক এলেঙ্গাকে উপজেলা করার দাবিতে সংসদে এমপির বক্তব্য, কালিহাতীজুড়ে সমালোচনার ঝড় বিস্তর অনিয়মের অভিযোগের পরও বহাল ডিআইজি (প্রিজন্স) কামাল হোসেন ফায়ার সার্ভিসের দুর্নীতিবাজ সাদ্দাম ও রাব্বির

বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মা’দ’ক কারবারি গ্রেপ্তার

  • রিয়াজ ফরাজী 
  • আপডেট সময় ১১:৩২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬
  • ৫২০ বার পড়া হয়েছে
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে ১০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ। এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
ভোলা জেলার পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান এর তত্ত্বাবধানে পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে এ সাফল্য আসে।
পুলিশ সূত্রেে জানা যায়, বোরহানউদ্দিন থানার এসআই মো. ছলিমুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে কাচিয়া ইউনিয়নের চকঢোষ এলাকার ৭ নম্বর ওয়ার্ডে অবস্থিত মোহাম্মাদিয়া নূরানী হাফিজিয়া মাদ্রাসার সামনের পাকা সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—চরটিটিয়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. আলমগীর মাঝি (৫০), পিতা: মৃত ছিদ্দিক মাঝি এবং টবগী ইউনিয়ন ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নিজাম পন্ডিত (৩০), পিতা: মো. মোসলেহ উদ্দিন।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোরহানউদ্দিন থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
স্থানীয়দের দাবি, মো. নিজাম পন্ডিত দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি নিজেও মাদক সেবন করতেন এবং নিয়মিত ইয়াবা বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরাছোঁয়ার বাইরে থাকলেও এবার পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তি বিরাজ করছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন —মাদক নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মনোহরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

বোরহানউদ্দিনে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ দুই মা’দ’ক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ১১:৩২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬