সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ৪নং উত্তর শাহবাজপুর ইউনিয়নের নান্দুয়া ব্রিজের নিচে সড়ক ও জনপথ বিভাগের প্রধান সড়কের পাশ থেকে খাল খননের নামে ব্যাপক ভাবে মাটি কেটে বিক্রি করার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে চলমান এ কার্যক্রমের কারণে সড়কের একাংশ দেবে গেছে এবং গুরুত্বপূর্ণ নান্দুয়া ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়েছে।
সরেজমিনে দেখা যায়, ভারী যন্ত্রপাতি ব্যবহার করে খাল ও সড়কের পাশ থেকে বিপুল পরিমাণ মাটি উত্তোলন করা হচ্ছে। মাটি পরিবহনের জন্য ট্রাক ব্যবহারেরও প্রমাণ মিলেছে। ফলে সড়কের ভিত্তি দুর্বল হয়ে পড়েছে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, অবাধে মাটি কাটার কারণে যেকোনো সময় সড়কের বড় অংশ ধসে পড়তে পারে। বিশেষ করে বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। এতে সাধারণ মানুষের চলাচল এবং যানবাহন চলাচল মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।
এলাকাবাসীর দাবি, বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট প্রশাসনকে অবহিত করা হয়েছে। তাদের অভিযোগ অনুযায়ী, বড়লেখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা নাদিয়াকে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করেননি । অভিযোগকারীদের ভাষ্য, তিনি ব্যস্ততার কথা উল্লেখ করে পরে বিষয়টি খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে স্থানীয়দের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে অবৈধ মাটি কাটা বন্ধ, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ সড়ক ও ব্রিজ রক্ষায় জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের

আপডেট সময় ০৮:১৪:১৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬