সংবাদ শিরোনাম ::
মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক নোরা ফাতেহির সঙ্গে নতুন গানে আবারও সঞ্জয় রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে ১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত আত্রাইয়ে নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার ইতালির রাজধানী রোমে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, গুরুতর আহত ১

আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

নওগাঁর আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষ্যে এক অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টায় এই সভার আয়োজন করা হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে সভাটি সম্পন্ন হয়।
​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. খায়রুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান। ​প্রধান অতিথির বক্তব্যে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ।
শিশুদের সুস্থ ও সবলভাবে গড়ে তুলতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের ভূমিকা অপরিসীম। শিশুদের অপুষ্টি দূরীকরণ এবং অন্ধত্ব প্রতিরোধে ভিটামিন ‘এ’ ক্যাপসুল অত্যন্ত কার্যকরী। আত্রাই উপজেলার একটি শিশুও যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে, সে লক্ষ্যে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।
​তিনি আরও বলেন, মাঠপর্যায়ের কর্মী, স্বেচ্ছাসেবী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের আন্তরিক প্রচেষ্টায় এই ক্যাম্পেইন শতভাগ সফল করতে পারবে বলে আমি বিশ্বাস করি। এই কর্মসূচি সফল করতে মা-বাবাদের সচেতন করার পাশাপাশি ব্যাপক প্রচার-প্রচারণা চালানো প্রয়োজন।
সভায় শিশুদের পুষ্টি নিশ্চিতকরণ এবং ভিটামিন ‘এ’ ক্যাপসুলের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা ও কর্মপরিকল্পনা প্রদান করা হয়েছে। ​উক্ত অবহিতকরণ ও পরিকল্পনা সভায় স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তা, আত্রাই থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ রহুল আমিন, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মো. নিয়ামত আলী বাবু,  স্থানীয় গণমাধ্যমকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট মাঠপর্যায়ের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের

আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:৫৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬