সংবাদ শিরোনাম ::
মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক নোরা ফাতেহির সঙ্গে নতুন গানে আবারও সঞ্জয় রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে ১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত আত্রাইয়ে নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার ইতালির রাজধানী রোমে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, গুরুতর আহত ১

আত্রাইয়ে নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

নওগাঁর আত্রাইয়ে আত্রাই নদী থেকে আলীমুদ্দীন (৮৫) নামে এক মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করেছে আত্রাই থানা পুলিশ। গতকাল শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বান্দাইখাড়া গ্রাম সংলগ্ন নদীর ধার থেকে লাশটি উদ্ধার করা হয়।
​নিহত আলীমুদ্দীন পার্শ্ববর্তী মান্দা উপজেলার শিবনগর ঘোষ পাড়া গ্রামের মৃত দুখু মিঞার ছেলে বলে জানা গেছে। তিনি অবিবাহিত এবং মানসিকভাবে প্রতিবন্ধী ছিলেন বলেও জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে বান্দাইখাড়া গ্রামের বাসিন্দা শবদুলের বাড়ির পাশে আত্রাই নদীর ধার দিয়ে আলী নামের এক যুবক হেঁটে যাচ্ছিলেন। এ সময় তিনি নদীতে একটি লাশ ভাসতে দেখে জানাজানি করেন। মুহূর্তের মধ্যে খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় উৎসুক জনতা নদী পাড়ে ভিড় জমায়। পরে বিষয়টি আত্রাই থানা পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে আত্রাই থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে নিহতের পরিবারের সাথে যোগাযোগ করে তার পরিচয় শনাক্ত করা হয়।
​আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুব আলম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নদী থেকে ভাসমান লাশটি উদ্ধার করা হয়। নিহতের পরিচয় পাওয়া গেছে, তিনি মান্দা উপজেলার বাসিন্দা। লাশটি ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের করা হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রস্তুতি চলছে।#
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের

আত্রাইয়ে নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার

আপডেট সময় ০৫:৫০:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬