ঢাকা ১২:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১ জন  মুরাদনগরে ১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দুর্নীতির অভিযোগের কেন্দ্রে পরিচালক সালেহ্ আহমদ জাকারিয়া রূপালী লাইফে এখনও বহাল সিইও গোলাম কিবরিয়া! রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক আজ আইসিটি আইনে সাজা দেওয়ার হুমকির অভিযোগ ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পবিপ্রবির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন ভিসি, প্রো-ভিসি ও ট্রেজারার অভিবাসন ব্যয় কমা‌তে কাজ কর‌ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলো দ্রুতগতির রেল নেটওয়ার্কের আওতায় আসবে: রেলমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের দেশ গড়তে প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

ডা. মাহফুজ রায়হান আক্কেলের বদলিতে উদ্বিগ্ন চাঁপাইনবাবগঞ্জবাসী

চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহফুজ রায়হান আক্কেলের বদলির আদেশে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক ও সাধারণ মানুষ।
তাদের মতে, ডা. মাহফুজ রায়হান আক্কেল একজন দক্ষ, মানবিক ও শিশু-বান্ধব চিকিৎসক। দীর্ঘদিন ধরে তিনি জেলার শিশুদের চিকিৎসাসেবা দিয়ে আসছেন। তার আন্তরিকতা, সঠিক রোগ নির্ণয় এবং সহজ-সরল আচরণের কারণে অভিভাবকদের কাছে তিনি আস্থার প্রতীক হয়ে উঠেছেন।
স্থানীয়রা জানান, বর্তমানে এলাকায় শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের সংকট রয়েছে। এমন পরিস্থিতিতে তার বদলি হলে শিশুদের চিকিৎসাসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে দূর-দূরান্ত থেকে আসা রোগীদের চিকিৎসা পেতে আরও ভোগান্তির মুখে পড়তে হতে পারে।
সচেতন অভিভাবক ও নাগরিকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ডা. মাহফুজ রায়হান আক্কেলের বদলির আদেশ পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন। তারা মনে করেন, জনস্বার্থ এবং শিশুস্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে চাঁপাইনবাবগঞ্জে কর্মরত রাখলে সাধারণ মানুষ উপকৃত হবে।
এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১ জন 

ডা. মাহফুজ রায়হান আক্কেলের বদলিতে উদ্বিগ্ন চাঁপাইনবাবগঞ্জবাসী

আপডেট সময় ০৪:৪৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬