ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ প্রশাসন ও কোস্টগার্ডের অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন পীরগঞ্জে ১০ দাখিল মাদ্রাসা ও ২ উচ্চ বিদ্যালয়ে কেউ পাস করেনি, শিক্ষার মান নিয়ে প্রশ্ন শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ২৮ লাখ টাকার চোরাই মোবাইলসহ আটক ৩ বাংলাদেশে মার্কিন বিনিয়োগে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর ফরিদপুর গণপূর্তের ক্যাশিয়ার জাহাঙ্গীরের ২০ কোটি টাকার অবৈধ সম্পদের পাহাড় বদলির প্রজ্ঞাপন অমান্য করে পদ আঁকড়ে হারুনুর রশিদ এনআইসিভিডিতে আ.লীগপন্থী চিকিৎসকসহ ২ জনের পদায়নে উঠছে নানা প্রশ্ন পাউবোর নাম ভাঙিয়ে পারকি সৈকতে লুসাই পার্কের ‘বালু লুট’! চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

প্রেমিকার খোঁজে চীন থেকে রংপুরে, শেষমেশ বেরোবি ক্যাম্পাসে বিদেশি নাগরিক

প্রেমিকার সঙ্গে দেখা করার আশায় সুদূর চীন থেকে রংপুরে আসেন এক চীনা নাগরিক। তবে বাংলাদেশে পৌঁছানোর পর থেকে ওই তরুণীর সঙ্গে যোগাযোগ করতে না পেরে শেষ পর্যন্ত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে চলে আসেন তিনি।

মঙ্গলবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ওই বিদেশি নাগরিককে ঘোরাফেরা করতে দেখে শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ হয়। পরে বিষয়টি বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়িকে জানানো হলে তাকে সেখানে নিয়ে গিয়ে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে ওই চীনা নাগরিক জানান, রংপুরের সামিয়া নামের এক তরুণীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। তার সঙ্গে দেখা করতেই তিনি বাংলাদেশে এসেছেন। কিন্তু রংপুরে পৌঁছানোর পর থেকে ওই তরুণীর মোবাইল ফোন বন্ধ থাকায় তার সঙ্গে আর যোগাযোগ করতে পারেননি। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে তিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলে আসেন।

বেরোবি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এসআই জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি প্রেমের সম্পর্কের সূত্রে বাংলাদেশে আসার কথা জানিয়েছেন। তাদের কাছে একটি ঠিকানা পাওয়া গেছে, যা রংপুর নগরীর মাহিগঞ্জ এলাকার বলে ধারণা করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট তরুণী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, বিষয়টি যাচাই-বাছাই শেষে ওই চীনা নাগরিককে নিরাপদে ঢাকায় পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। সেখান থেকে তিনি প্রয়োজনীয় আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে নিজ গন্তব্যে ফিরবেন।

মাসফিকুল হাসান
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বড়পুকুরিয়া কয়লা খনি সম্প্রসারণের আগে কৃষিজমিতে বহুতল ভবন নির্মাণ

প্রেমিকার খোঁজে চীন থেকে রংপুরে, শেষমেশ বেরোবি ক্যাম্পাসে বিদেশি নাগরিক

আপডেট সময় ১১:২৬:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬