সংবাদ শিরোনাম ::
পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান ফেনী আলিয়ার বিতর্কিত অধ্যক্ষ কারাগারে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরো সহজলভ্য করার দাবি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বড়লেখায় ৩২ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ‘বিয়ের কাগজ দেখাতে পারলে যা চাইবেন তা-ই করব’ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ববি সরকারের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে ‘ব্যর্থ’ বললেন নাহিদ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের বড় অভিযান: ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় আদালতের নির্দেশে দুই শিশুর মৃত্যুর ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন

নির্বাচনে না লড়েও এফডিসিতে হাজির হয়ে চমকে দিলেন বাপ্পারাজ

আসন্ন চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী ছিলেন, কিন্তু হঠাৎ করেই আবার সরে দাঁড়ান চিত্রনায়ক বাপ্পারাজ। এরপর নির্বাচনী আবহে হঠাৎ এফডিসিতে উপস্থিত হয়ে সবাইকে চমকে দিলেন তিনি।

দীর্ঘদিন পর তাঁর এমন উপস্থিতি ঘিরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
সোমবার (২৩ জুন) বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে এফডিসিতে আসেন বাপ্পারাজ। তবে নিজের মনোনয়ন জমা দিতে নয়, সাধারণ সম্পাদক পদপ্রার্থী অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তির পক্ষে আরমান-মুক্তি প্যানেলের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পাশে দাঁড়াতেই তাঁর এই আগমন।

এর আগে গত মে মাসে বাপ্পারাজ ঘোষণা দিয়েছিলেন, তিনি শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গেও কথা বলেন তিনি। তবে কিছুদিনের মধ্যেই ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
এরপর প্রায় ১৯ দিন জনসমক্ষে এ বিষয়ে নীরব থাকার পর আবারও এফডিসিতে তাঁর উপস্থিতি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাপ্পারাজ বলেন, ‘আমি প্রার্থী না হলেও আমার গড়া প্যানেলের মনোনয়নপত্র জমা দিতে এসেছি।

মুক্তিকে আগেই জানিয়ে রেখেছিলাম যে তোমাদের সঙ্গে সব সময় আছি। তাই আরমান-মুক্তি প্যানেলের মনোনয়নপত্র জমা দিতে এফডিসিতে এসেছি। ওদের জন্য সব সময় শুভকামনা।
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করে এর আগে তিনি বলেছিলেন, ‘আমার ব্যক্তিগত কিছু কারণ রয়েছে। এর মাঝে ব্যবসায়িক কারণ একটি।

নির্বাচন করে যদি সময় না দিতে পারি, তাহলে বিষয়টা ভালো দেখায় না। তাই নির্বাচন থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত।
এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাপ্পারাজকে পাশে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।

শিল্পী সমিতির নির্বাচন ঘিরে শুরুতে সভাপতি পদে বাপ্পারাজের নাম ঘোষণার পর শিল্পীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল। বিশেষ করে একই প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী রুমানা ইসলাম মুক্তি তাঁর প্রার্থিতা নিয়ে বেশ আশাবাদী ছিলেন। তবে বাপ্পারাজ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর ভোটের সমীকরণে পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে এফডিসিপাড়ায় শুরু হয়েছে ব্যাপক তোড়জোড়। এবারের নির্বাচনে মূল লড়াই হবে দুটি প্যানেলের মধ্যে।
একদিকে রয়েছেন আরমান-মুক্তি প্যানেল, অন্যদিকে সভাপতি পদে শিবা শানু এবং সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরীর নেতৃত্বাধীন প্যানেল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাঁচ কোটির সরকারি তহবিল গিলে খেলেন উপাচার্য ড. জুলহাস উদ্দিন

নির্বাচনে না লড়েও এফডিসিতে হাজির হয়ে চমকে দিলেন বাপ্পারাজ

আপডেট সময় ০১:৩৩:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬