সংবাদ শিরোনাম ::
ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান ফেনী আলিয়ার বিতর্কিত অধ্যক্ষ কারাগারে জলবায়ু অর্থায়নকে ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরো সহজলভ্য করার দাবি প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী বড়লেখায় ৩২ হাজার শিশু পাচ্ছে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল ‘বিয়ের কাগজ দেখাতে পারলে যা চাইবেন তা-ই করব’ চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ববি সরকারের তিন গুরুত্বপূর্ণ মন্ত্রীকে ‘ব্যর্থ’ বললেন নাহিদ চাঁপাইনবাবগঞ্জে ডিবি পুলিশের বড় অভিযান: ৩০০ গ্রাম হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নওগাঁয় আদালতের নির্দেশে দুই শিশুর মৃত্যুর ১০ মাস পর কবর থেকে লাশ উত্তোলন শরীয়তপুরের সখিপুরের আরশিনগর ইউনিয়নে কাবিটা প্রকল্পে দুই সড়কের নির্মাণ কাজ সম্পন্ন

ফুলের বৃষ্টিতে শেষ কর্মদিবস,বরের সাজে বিদায় নিলেন শিক্ষকরা

রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের জানপুর মুন্সির হাট উচ্চ বিদ্যালয়ে বরের বেশে বিদায়ী শিক্ষককে সংবর্ধনা জানিয়ে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে ছয়জন শিক্ষক-কর্মচারীকে বিদায় জানিয়েছেন শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী।
সোমবার (২২ জুন) বেলা ১২ টায় বিদ্যালয়ের হলরুম ও খেলার মাঠে আয়োজিত এ বিদায় অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও আবেগঘন পরিবেশে বিদায় দেওয়া হয় প্রতিষ্ঠানের পাঁচজন শিক্ষক ও একজন অফিস সহকারীকে।
বিদায়প্রাপ্তদের মধ্যে রয়েছেন প্রয়াত শিক্ষক মো:আরিফ চৌধুরী, শ্রী রবীন্দ্রনাথ রায়, শ্রী শিশির রঞ্জন রায় এবং জীবিত শিক্ষক আব্দুস সালাম প্রামাণিক ও আব্দুল মজিদ। এছাড়া প্রয়াত অফিস সহকারী রফিকুল ইসলামকেও অনুষ্ঠানে স্মরণ করা হয়। প্রয়াত শিক্ষক ও অফিস সহকারীর পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থেকে তাদের পক্ষ থেকে বিদায় গ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের আজীবন জমিদাতা সদস্য মঞ্জুর হোসেন চৌধুরী। তিনি বলেন,জীবনের নিয়মেই সবাইকে একদিন বিদায় নিতে হয়। বিদায়ী শিক্ষকরা এ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠালগ্ন থেকে অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠার সঙ্গে বিদ্যালয় গড়ে তুলেছেন। তাঁদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের শিক্ষক মোস্তাফিজুর রহমান ফিজার।
বিদ্যালয়ের শিক্ষক নুর আলম বলেন, আজ আমাদের প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত বেদনাদায়ক দিন। বিদায় নেওয়া ছয়জনের মধ্যে তিনজন শিক্ষক ও একজন অফিস সহকারী আগেই না-ফেরার দেশে পাড়ি জমিয়েছেন। তাঁদের পরিবারের সদস্যরা আজ তাঁদের পক্ষ থেকে বিদায় নিতে এসেছেন। আমরা আজ আমাদের আদর্শ অভিভাবকদের হারালাম।
ধর্মীয় শিক্ষক মোজাম্মেল হক কান্নাজড়িত কণ্ঠে বলেন,খুব কষ্ট হচ্ছে স্যারদের বিদায় দিতে। আমরা সবাই মিলে এ প্রতিষ্ঠান গড়ে তুলেছি। এটি আমাদের পরিবারের মতো। পরিবার থেকে আদর্শ অভিভাবক হারানোর শূন্যতা কখনো পূরণ হয় না। আমরা তাঁদের সুস্বাস্থ্য ও শান্তিময় জীবনের জন্য দোয়া করি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষপর্যায়ে শিক্ষার্থী ও শিক্ষকরা ফুল ছিটিয়ে এবং বরের বেশে বিদায়ী শিক্ষকদের সম্মান জানিয়ে আবেগঘন পরিবেশে বিদায় জানান।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

ফুলের বৃষ্টিতে শেষ কর্মদিবস,বরের সাজে বিদায় নিলেন শিক্ষকরা

আপডেট সময় ০৫:৪২:৪৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬