সংবাদ শিরোনাম ::
মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তিস্তার স্রোতে ধসে গেল ১৪ লাখ টাকার বাঁশের পাইলিং, ঝুঁকিতে দ্বিতীয় তিস্তা সেতু “চাঁপাইনবাবগঞ্জে টাস্কফোর্সের অভিযান: ওয়ারড্রব থেকে হেরোইন-ইয়াবা-গাঁজাসহ নারী মাদক কারবারি আটক অনিয়মের বেড়াজালে স্বাস্থ্য মন্ত্রণালয়: মন্ত্রী-সচিবের নির্দেশেও ঘুষ ছাড়া নড়ে না ফাইল স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা, পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ অর্থনৈতিক সংকট সমাধানে দুই বছর লাগবে: অর্থমন্ত্রী ইরানের সঙ্গে চুক্তি করায় ইসরায়েলের তোপের মুখে ট্রাম্প বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেন রাষ্ট্রদূতের বৈঠক দুদকের মামলায় মাসুদ উদ্দিন চৌধুরী চার দিনের রিমান্ড বিকেলে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের মাঝেই মেসির সতীর্থ কাসেমিরো!

  • ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় ১১:৫৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
  • ৫১৫ বার পড়া হয়েছে

লিওনেল মেসি, লুইস সুয়ারেজদের নিয়ে গড়া ইন্টার মায়ামি যেন আক্ষরিক অর্থেই এক চাঁদের হাট। এবার সেই চাঁদের হাটে যুক্ত হতে যাচ্ছে আরো একটি বড় নাম। ম্যানচেস্টার ইউনাইটেডের ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার কাসেমিরোকে দলে ভেড়ানোর সব প্রক্রিয়া নাকি সম্পন্ন করে ফেলেছে ডেভিড বেকহ্যামের ক্লাবটি। নির্ভরযোগ্য দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো এক এক্স বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন।
রোমানোর দাবি, অভিজ্ঞ এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে দলে নেওয়ার ব্যাপারে ইতিমধ্যেই সব ধরনের সমঝোতায় পৌঁছেছে মায়ামি। ফ্রি এজেন্ট হিসেবেই মায়ামিতে যোগ দিচ্ছেন এই সেলেসাও তারকা।

সদ্যঃসমাপ্ত ২০২৫-২৬ মৌসুমেও ওল্ড ট্রাফোর্ড কাঁপিয়েছেন তিনি।
রেড ডেভিলদের জার্সিতে কাসেমিরোর সাম্প্রতিক ফর্ম ছিল চোখধাঁধানো। কাসেমিরো যেন আরো এক বছর ওল্ড ট্রাফোর্ডে থেকে যান, সে জন্য গ্যালারি থেকে আকুল আবেদন জানিয়েছিলেন ইউনাইটেড সমর্থকরা। গ্যালারিতে সমস্বরে স্লোগান উঠেছিল, ‘আরো একটি বছর, আরো একটি বছর, কাসেমিরো!’ কিন্তু সমর্থকদের সেই আবেগে জল ঢেলে ৩৪ বছর বয়সী এই মিডফিল্ডার পাড়ি জমাচ্ছেন দক্ষিণ ফ্লোরিডায়, মেসিদের ড্রেসিংরুমে।

সব পক্ষের মধ্যে মৌখিক চুক্তি সম্পন্ন হয়ে গেছে বলেই খবর।
বর্তমানে বিশ্বকাপ খেলতে কাসেমিরো মার্কিন যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন। ব্রাজিলের হয়ে প্রথম দুই ম্যাচেই শুরুর একাদশে ছিলেন তিনি। রোমানোর তথ্য অনুযায়ী, চুক্তির কাগজে কাসেমিরোর সই করাটাই এখন শুধু আনুষ্ঠানিকতা মাত্র। এরপরই হয়তো রাজকীয়ভাবে তার নাম ঘোষণা করবে ইন্টার মায়ামি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

বিশ্বকাপের মাঝেই মেসির সতীর্থ কাসেমিরো!

আপডেট সময় ১১:৫৮:০০ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬