ঢাকা ০৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না : অর্থমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে: চিফ হুইপ শেখ হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছাল সাক্ষ্যগ্রহণ খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন শিক্ষামন্ত্রী নিরাপদ খাদ্য নিশ্চিতে সারা দেশে মাটি পরীক্ষা চলছে : কৃষিমন্ত্রী পলাশের আনারস স্বাদে অতুলনীয়, বাড়ছে চাহিদা স্ত্রীর পরকীয়ার জেরে দুই মেয়েকে হত্যা করলেন বাবা! জাপানি প্রধানমন্ত্রীর উপহারের মন্তব্যে বিপাকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী কারিগরি শিক্ষার মানোন্নয়নে সুইডেনের সহায়তা চান স্বরাষ্ট্রমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে সতর্ক অবস্থানে থাকা বিজিবির বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। পরে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের পর ওই ২০ জনকে ফেরত নিয়ে যায় বিএসএফ।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। তাদের মধ্যে ১১ জন নারী, ৫ জন পুরুষ এবং ৪ জন শিশু রয়েছেন। বিষয়টি টের পেয়ে সীমান্তে দায়িত্ব পালনরত বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেন।
বাধার মুখে ওই ব্যক্তিরা সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশে অবস্থান নেন। পরে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে যোগাযোগ শুরু হয় এবং বিষয়টি নিয়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
Border Guard Bangladesh-এর মহানন্দা ব্যাটালিয়ন-৫৯ এর অধিনায়ক মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী গণমাধ্যমকে জানান, “২০ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করা হয়েছে। তারা দুপুর ১২টা পর্যন্ত শূন্যরেখায় অবস্থান করছিলেন। পরবর্তীতে বিজিবি ও Border Security Force-এর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সীমান্তে বিজিবির সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না : অর্থমন্ত্রী

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ

আপডেট সময় ০৬:৪৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬