ঢাকা ০৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অমিতাভ বচ্চনের মেসেজের রিপ্লাই দেন না প্রীতি জিনতা লুট করে দেশের অর্থনীতি শূন্যের কোঠায় নিয়ে গেছে হাসিনা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী চাঁদপুর জেলা রেজিস্ট্রার কার্যালয়ের প্রধান সহকারী আলমগীরের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতি ও অনিয়মের অভিযোগ শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে বিদ্যুৎ ভোগান্তি: প্রতিমন্ত্রী ইশরাক কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মহাদেশীয় ফুটবল টুর্নামেন্টের ২ ম্যাচ স্থগিত বিএনপি সরকারের অধীনে স্বজনপ্রীতিভিত্তিক কোনো ব্যবসা করতে দেবো না : অর্থমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে সংবিধানের ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে: চিফ হুইপ শেখ হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছাল সাক্ষ্যগ্রহণ খাবারের ট্রাকে লুকিয়ে সামরিক বিমানে তুরস্ক ছাড়েন ট্রাম্প এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন শিক্ষামন্ত্রী

ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

ঝালকাঠিতে পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ৯নং ওয়ার্ড, ৩নং ওয়ার্ডকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে জয়লাভ করেছে।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপি’র সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), এনডিসি, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মোঃ আক্কাস সিকদার, রিপোটার্স ক্লাব ঝালকাঠির সভাপতি এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুল হাসানসহ জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং ক্রীড়া সংগঠনের প্রতিনিধিরা।
উদ্বোধনী খেলায় শুরু থেকেই ৯নং ওয়ার্ড আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। পুরো ম্যাচজুড়ে প্রতিপক্ষ ৩নং ওয়ার্ডের ওপর আধিপত্য বিস্তার করে তারা। নির্ধারিত সময়ে ৩-০ গোলের বড় ব্যবধানে জয় নিশ্চিত করে ৯নং ওয়ার্ড।
ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য ৯নং ওয়ার্ডের খেলোয়াড় ইমামুল হাসান শুভ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। টুর্নামেন্ট ঘিরে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। আয়োজকরা জানান, যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতেই এ আয়োজন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অমিতাভ বচ্চনের মেসেজের রিপ্লাই দেন না প্রীতি জিনতা

ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয়

আপডেট সময় ০৮:৫৪:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬