সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় দারুল হুদা আইডিয়াল মাদ্রাসার তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (৯) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শামীমকে (৪৫) ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) উপজেলার বল্লা বাজার ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে এ ঘটনা ঘটে।

​গ্রেপ্তারকৃত শামীম ওই গ্রামের মৃত ওমর আলীর ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবারের পক্ষ থেকে কালিহাতী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে মাদ্রাসাছাত্রীটিকে একা পেয়ে অভিযুক্ত শামীম ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এলে শামীম পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে কালিহাতী থানা-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

​এদিকে এই ঘটনার পর থেকে বল্লা সিংগাইর গ্রাম ও আশপাশের এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে এ ধরনের জঘন্য অপরাধের সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

​ভুক্তভোগী শিশুর পরিবার জানায়, ঘটনার পর থেকে শিশুটি চরম মানসিক আতঙ্কের মধ্যে রয়েছে। তারা দ্রুত এই ঘটনার বিচার এবং অপরাধীর কঠোর শাস্তি চান।

​এ বিষয়ে জানতে চাইলে কালিহাতী থানার উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম বলেন, “খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত শামীমকে গ্রেপ্তার করেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।”
​তদন্ত সাপেক্ষে দ্রুত আদালতে প্রতিবেদন দাখিল করা হবে বলেও পুলিশ নিশ্চিত করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৫০:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬