সংবাদ শিরোনাম ::
অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী ঝালকাঠি পৌর প্রশাসক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় ৯নং ওয়ার্ডের জয় কালিহাতীতে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার

প্রেমের নামে প্রতারণা ও টাকা আত্মসাতের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিধবা নারী

বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক, ২২ লাখ টাকা ও স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ; অপমান-মানসিক নির্যাতনে বিষপানের দাবিও ভুক্তভোগীর
রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা ইউনিয়নের এক বিধবা নারী বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন, বিপুল পরিমাণ অর্থ ও স্বর্ণালংকার আত্মসাৎ এবং পরবর্তীতে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) পীরগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার ১৪ নম্বর চতরা ইউনিয়নের বাসিন্দা মোছা. শারমিন আক্তার সুমী।
লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, তার স্বামীর মৃত্যুর পর একাকী জীবনযাপনের সুযোগ নিয়ে চতরা বন্দরের কাপড় ব্যবসায়ী চতরা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া (৪৫) তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে বিয়ের আশ্বাস দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন বলে দাবি করেন তিনি।
ভুক্তভোগীর অভিযোগ, ব্যবসায়িক প্রয়োজনের কথা বলে অভিযুক্ত জিয়া তার কাছ থেকে নগদ ২২ লাখ টাকা এবং প্রায় ৪ ভরি স্বর্ণালংকার গ্রহণ করেন, যার আনুমানিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। পরবর্তীতে তাকে গাইবান্ধা জজ কোর্টে নিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এফিডেভিট করালেও সেই কাগজপত্র নিজের কাছে রেখে দেন বলে অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, পরবর্তীতে স্থানীয় এক মাদরাসার মোহতামিমের মাধ্যমে মৌখিকভাবে বিয়ে সম্পন্ন হলেও অভিযুক্ত ব্যক্তি কখনোই তাকে সামাজিক বা আইনগত স্বীকৃতি দেননি। বরং বিয়ে নিবন্ধন ও ঘরে তুলে নেওয়ার দাবি জানালে সম্পর্ক অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেন।
লিখিত বক্তব্যে শারমিন আক্তার সুমী দাবি করেন, অভিযুক্তের পরিবারের সদস্যদের হাতে তিনি শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন। এছাড়া তার বিরুদ্ধে বিভিন্ন কুরুচিপূর্ণ ও মানহানিকর বক্তব্য ছড়িয়ে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে।
তিনি জানান, এসব ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়ে গত ১৪ জুন বিষপান করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তিনি সাংবাদিকদের সামনে এসে ন্যায়বিচারের দাবি জানান।
সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
তবে এ বিষয়ে অভিযুক্ত জিয়াউর রহমান জিয়ার বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে বক্তব্য দিতে অস্বীকৃতি জানান ।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের

প্রেমের নামে প্রতারণা ও টাকা আত্মসাতের অভিযোগ, সংবাদ সম্মেলনে বিধবা নারী

আপডেট সময় ০৬:৫১:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬