ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বিটিএ’র পিকআপ ভ্যান উপহার কুষ্টিয়ার জুলাই স্মৃতিস্তম্ভে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন হোসেনপুরে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড ফ্যাসিস্ট আওয়ামী দোসর মিনহাজ চৌধুরীর কব্জায় ঢাকা ওয়াসার ওয়াটার এটিএম! অমিতাভ বচ্চনের মেসেজের রিপ্লাই দেন না প্রীতি জিনতা

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

কুমিল্লার তিতাসে পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করতে এসে দুপক্ষের মধ্যে পুনরায় সংঘর্ষ ঘটে। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে।
বুধবার (১৭ জুন) সকালে বিরোধকে কেন্দ্র করে থানার সামনে এ ঘটনা ঘটে। আটকদের পরিচয় জানা যায়নি। জানা যায়, উপজেলার বলরামপুর ইউনিয়নের নাগেরচর গ্রামের বাসিন্দা দুই সহোদর ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। বুধবার সকালে এ বিরোধকে কেন্দ্র করে এক ভাই জামাল হোসেনের বাড়িতে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালালে কয়েকজন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর পারিবারিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়। পরে ভুক্তভোগী শাহজাহান দুপুরে থানায় লিখিত অভিযোগ দিতে আসেন।
অভিযোগ দায়েরের পর শাহজাহান ও তার স্বজনরা থানার সামনে অবস্থান করলে সেখানে প্রতিপক্ষের লোকজনের সঙ্গে তাদের আবারও বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ মারামারিতে জড়িয়ে পড়ে। এতে থানার সামনেই উত্তেজনার সৃষ্টি হয়। তিতাস থানা পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেন, পারিবারিক বিরোধের জেরে প্রথমে গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে অভিযোগ দিতে এসে থানার সামনেও দুই পক্ষের মধ্যে মারামারি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

আপডেট সময় ০৭:২৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬