ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বিটিএ’র পিকআপ ভ্যান উপহার কুষ্টিয়ার জুলাই স্মৃতিস্তম্ভে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন হোসেনপুরে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড ফ্যাসিস্ট আওয়ামী দোসর মিনহাজ চৌধুরীর কব্জায় ঢাকা ওয়াসার ওয়াটার এটিএম! অমিতাভ বচ্চনের মেসেজের রিপ্লাই দেন না প্রীতি জিনতা

ঝালকাঠী রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জের মতবিনিময়

ঝালকাঠি সদর থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ হাসানের সঙ্গে রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির সদস্যদের এক  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ জুন) রাত ৮টায় রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
রিপোর্টার্স ক্লাব ঝালকাঠির সভাপতি অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ রিয়াজুল ইসলাম বাচ্চুর সঞ্চালনায় আয়োজিত এ মতবিনিময় সভায় সদর থানা এলাকায়  সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সামাজিক অপরাধ প্রতিরোধ এবং সাংবাদিক-পুলিশের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে সাংবাদিক ও পুলিশ একযোগে কাজ করলে অপরাধ নিয়ন্ত্রণে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব। পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ হাসান বলেন, আমি সাংবাদিক বান্ধব মানুষ। তিনি সবসময় সাংবাদিকদের পেশাগত কাজে সহযোগিতা করার আশ্বাস দেন। তিনি আরো বলেন, গরীব অসহায় মানুষ দালাল ছাড়া আমার কাছে সরাসরি আসলে সম্ভবপর সহযোগিতা করব ইনশাল্লাহ। তিনি ঝালকাঠি বাসীর আতিথেয়তা ও সভ্যতার প্রশংসা করেন।
এ সময় সাংবাদিকদের তথ্য সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালনে সহযোগিতা বৃদ্ধি, জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত তথ্যপ্রাপ্তি নিশ্চিতকরণ এবং গুজব ও অপপ্রচার রোধে দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়েও আলোচনা হয়। নবাগত অভিসার ইনচার্জ সাংবাদিকদের সঙ্গে সমন্বয় রেখে জনবান্ধব ও সেবামুখী কার্যক্রম পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর থানার এস আই মোঃ গালিব, রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি কে এম মঞ্জুরুল ইসলাম, আজিজুর রহমান বশির, যুগ্ম সম্পাদক মোঃ মাসুম খান, আইন সম্পাদক অ্যাডভোকেট ইমাম হোসেন, দপ্তর সম্পাদক মোঃ খলিলুর রহমান, নির্বাহী সদস্য মোঃ মাহবুব হোসেন সৈকত, সফিকুল ইসলাম হিরু, সৈয়দ রুবেল, নাদিম শরীফ ও সিয়ামসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।
 রিপোর্টার্স ক্লাবের পক্ষ থেকে নবাগত অভিসার ইনচার্জকে শুভেচ্ছা জানানো হয় এবং ঝালকাঠিতে শান্তি-শৃঙ্খলা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সাংবাদিক ও পুলিশের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা

ঝালকাঠী রিপোর্টার্স ক্লাবে নবাগত অফিসার ইনচার্জের মতবিনিময়

আপডেট সময় ০৭:৪২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬