ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বিটিএ’র পিকআপ ভ্যান উপহার কুষ্টিয়ার জুলাই স্মৃতিস্তম্ভে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন হোসেনপুরে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন কারাদণ্ড ফ্যাসিস্ট আওয়ামী দোসর মিনহাজ চৌধুরীর কব্জায় ঢাকা ওয়াসার ওয়াটার এটিএম! অমিতাভ বচ্চনের মেসেজের রিপ্লাই দেন না প্রীতি জিনতা

নওগাঁ ডিবির মাদকবিরোধী অভিযানে ৬৬৩ পিস ট্যাপেন্টাডল উদ্ধার’সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

নওগাঁ জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) মান্দা উপজেলায় অভিযান চালিয়ে ৬৬৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৩২০ টাকা উদ্ধার করেছে। এ সময় এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১৬ জুন) গভীর রাতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় ডিবি পুলিশের একটি দল মান্দা উপজেলার গণেশপুর সেকিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে গেলে মাদক ব্যবসায়ী সাইদুর রহমান পুলিশের উপস্থিতি টের পেয়ে ৪০০ পিস ট্যাপেন্টাডল ভর্তি একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়।
পরে তার স্ত্রী রাশেদা বেগমকে গ্রেপ্তার করে বাড়িতে তল্লাশি চালানো হলে ট্রাংকের ভেতর থেকে আরও ২৬৩ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মোট পরিমাণ ৬৬৩ পিস।
এ ঘটনায় মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পলাতক সাইদুর রহমানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা

নওগাঁ ডিবির মাদকবিরোধী অভিযানে ৬৬৩ পিস ট্যাপেন্টাডল উদ্ধার’সহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৫:০৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬