ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস মির্জাপুরে নবাগত ইউএনও হিসেবে জহিরুল আলমের যোগদান ৩ জন বিশিষ্ট শিক্ষাবিদকে পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন দিলেন চ্যান্সেলর আদিতমারীতে সার আইন লঙ্ঘনে ২ ব্যবসায়ীকে জরিমানা ৫ মাদরাসায় শতভাগ ফেল করায় সিসিটিভিকে দায়ী করলেন অধ্যক্ষ কম্ব্যাট পাইলট হয়ে দেশ ও জাতির সেবা করতে চায় জুয়ারিয়া ১৮ আগস্ট থেকে কুমিল্লায় মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান, ‘কাউকে ছাড় নয়’ ধামরাইয়ে রাইস মিল ও ৩ মিষ্টির দোকানকে ৮০ হাজার টাকা জরিমানা চামড়া শিল্পনগরী ও ঢাকার নিরাপত্তা জোরদারে বিটিএ’র পিকআপ ভ্যান উপহার কুষ্টিয়ার জুলাই স্মৃতিস্তম্ভে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে আগুন

আমশিল্প ও ইপিজেড প্রতিষ্ঠায় বিশেষ গুরুত্বের দাবি, প্রস্তাবিত বাজেটকে স্বাগত চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের

আমভিত্তিক অর্থনীতি ও রপ্তানি সম্ভাবনাকে আরও বিকশিত করতে চাঁপাইনবাবগঞ্জে কৃষিভিত্তিক রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপন এবং আমশিল্পের উন্নয়নে বিশেষ উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিএনসিসিআই)। একই সঙ্গে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে ব্যবসা, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির জন্য সহায়ক হিসেবে অভিহিত করেছে সংগঠনটি।
সোমবার (১৫ জুন) আয়োজিত এক মতবিনিময় সভায় চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ প্রস্তাবিত বাজেটের ওপর সংগঠনের মতামত ও পর্যবেক্ষণ তুলে ধরেন।
সভায় চেম্বার সভাপতি বলেন, দেশের অন্যতম আম উৎপাদনকারী জেলা চাঁপাইনবাবগঞ্জের অর্থনীতি কৃষি ও আমশিল্পনির্ভর। তাই জেলার আমনুরা এলাকায় কৃষিভিত্তিক রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) স্থাপন করা হলে আমসহ কৃষিপণ্যের প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও রপ্তানি বৃদ্ধি পাবে। এর ফলে স্থানীয়ভাবে নতুন শিল্পকারখানা গড়ে উঠবে এবং ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, বরেন্দ্র অঞ্চলের আম চাষিদের স্বার্থে আধুনিক হিমাগার স্থাপন, কৃষিপণ্য রপ্তানিতে অবকাঠামোগত সুবিধা বৃদ্ধি এবং রাজশাহী বিভাগে আন্তর্জাতিক মানের উদ্ভিদ সংগনিরোধ (ফাইটোস্যানিটারি) ল্যাবরেটরি স্থাপন জরুরি। এসব উদ্যোগ বাস্তবায়ন হলে দেশের আম রপ্তানি আরও সম্প্রসারিত হবে এবং কৃষক ন্যায্যমূল্য পাবেন।
চেম্বারের সভাপতি  প্রস্তাবিত বাজেটে ফ্রুট ব্যাগিং শিল্পে শুল্ক কমানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, এটি নিরাপদ ও রপ্তানিযোগ্য আম উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখবে।
এছাড়া সোনামসজিদ স্থলবন্দরে বন্ধ থাকা পণ্য আমদানি পুনরায় চালু এবং বন্দরে বেনাপোলের মতো পূর্ণাঙ্গ সুবিধা নিশ্চিত করার দাবিও জানানো হয়।  এসব পদক্ষেপ বাস্তবায়িত হলে চাঁপাইনবাবগঞ্জের ব্যবসা-বাণিজ্য, কৃষি ও রপ্তানি খাত নতুন গতি পাবে বলে আশাবাদ জানান চেম্বার সভাপতি।
সভায় চেম্বারের সিনিয়র সহসভাপতি খাইরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য পরিচালক উপস্থিত ছিলেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আউটসোর্সিং ঠিকাদার প্রথা বাতিল না হলে শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না: শিমুল বিশ্বাস

আমশিল্প ও ইপিজেড প্রতিষ্ঠায় বিশেষ গুরুত্বের দাবি, প্রস্তাবিত বাজেটকে স্বাগত চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের

আপডেট সময় ০৩:৫১:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬