ঢাকা ০১:১৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা প্রস্তুতিমূলক সভা  অপপ্রচার নয়-পুরো বক্তব্য শুনেই বিচার করুন-এমপি হাফিজ ইব্রাহিমের বক্তব্য বিকৃতি নিয়ে প্রতিবাদ দেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন : প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন নগরী গড়তে ডিএসসিসির ৩২৭ কোটি টাকার মেগা কর্মসূচি সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানকে ঘিরে দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগ ইউনাইটেডের বিরুদ্ধে গ্যাস বিলে ৯৮২ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেল দুদক অনিয়মকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে অগ্রণী ব্যাংক! পাউবোর নির্বাহী প্রকৌশলী তানজীর সাইফের বিরুদ্ধে টেন্ডারে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ অভিযোগের মুখে পপুলার লাইফ ইন্স্যুরেন্স এডি ইমরানের বিরুদ্ধে বেপরোয়া হুমকির অভিযোগ

গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন মোদি ও ট্রাম্প

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারা দুজনই জি-৭ সম্মেলনে যোগ দিতে ফ্রান্সে যাবেন। সেখানে দুজন আলাদাভাবে বৈঠক করবেন বলে নিশ্চিত করেছে মার্কিন প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজ।

বার্তাসংস্থা এএফপিকে ট্রাম্প সরকারের এক কর্মকর্তা শনিবার (১৩ জুন) বলেছেন, ট্রাম্প জি-৭ ভুক্ত দেশের নেতাদের সঙ্গে হরমুজ প্রণালি সংক্রান্ত পরিকল্পনা নিয়ে কথা বলবেন।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল যৌথ হামলা চালানোর পর ইরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়। এখন এটি আবারও চালুর চেষ্টা করছেন বিশ্ব নেতারা। জি-৭ সদস্য ফ্রান্স এবং যুক্তরাজ্য উভয় দেশ জানিয়েছে, যখন যুদ্ধ শেষ হবে তখন হরমুজ খোলার ক্ষেত্রে তারা সহায়তা করবে।

গতকাল ট্রাম্প জানান ইরানের সঙ্গে তাদের অসাধারণ বোঝাপড়া হয়েছে। যদি ইরান এখন চুক্তিতে স্বাক্ষর করে তাহলে যুদ্ধের সমাপ্তি ঘটবে। ট্রাম্প বলেন, চুক্তির পর ইরান হরমুজ খুলে দেবে। আগামী এক সপ্তাহের মধ্যে ইউরোপের কোনো একটি দেশে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হতে পারে। এতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স নিজে উপস্থিত থাকবেন।

এরআগে গত পরশু ট্রাম্প হুমকি দেন ইরানের খার্গ দ্বীপে হামলা ও এটি দখল করবেন তারা। এর কয়েক ঘণ্টা পর তিনি জানান হামলার পরিকল্পনা থেকে যুক্তরাষ্ট্র সরে এসেছে।

সূত্র: এএফপি

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা প্রস্তুতিমূলক সভা 

গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন মোদি ও ট্রাম্প

আপডেট সময় ০৯:৫৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬