সংবাদ শিরোনাম ::
যমুনা অয়েলে গণবদলি নিয়ে আলোচনা, তালিকায় নেই আওয়ামী পন্থী দেলোয়ার সিন্ডিকেট শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোহনপুরে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন কুমিল্লায় বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ কম্বোডিয়ার সাইবার স্ক্যাম সেন্টার থেকে দেশে ফেরত এলেন ২২১ জন ভোলায় গৃহবধূ মিতুর মৃত্যুর ঘটনায় স্বামী-শাশুড়িসহ ৩ আসামী গ্রেফতার চট্টগ্রামে শিশু আয়াত হত্যা : আসামি আবিরের মৃত্যুদণ্ড আদেশ দিল আদালত আত্রাইয়ে রেলওয়ে লাইনের পাশ থেকে শিক্ষকের মরদেহ উদ্ধার সন্ধ্যার মধ্যে দেশের ৮ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা স্থানীয় সরকার নির্বাচনে ভোট দিতে পারবেন না প্রবাসীরা

সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে বোরহানউদ্দিনে কর্মসূচির উদ্বোধন

পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকারের ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ১১টার দিকে টবগী ইউনিয়নের মনিরাম বাজার সংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। চারা রোপণের মধ্য দিয়ে শুরু হওয়া এ কর্মসূচির আওতায় ইউনিয়নের বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং সাধারণ মানুষের মাঝে চারা বিতরণ করা হচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টবগী ইউনিয়ন বিএনপির সভাপতি নেছার উদ্দিন বাহার মিয়া, সাধারণ সম্পাদক কাজল মিয়া হাওলাদার, টবগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসিম উদ্দিন হাওলাদার, বিএনপি নেতা জসিম উদ্দিনসহ ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। প্রতিটি মানুষকে অন্তত একটি করে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর পরিচর্যার দায়িত্বও নিতে হবে।
এ সময় টবগী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজল মিয়া হাওলাদার বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। গাছ আমাদের অক্সিজেন দেয়, পরিবেশকে সুস্থ রাখে এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। তাই সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে এবং অপ্রয়োজনে গাছ কাটা থেকে বিরত থাকতে হবে।”
তিনি আরও বলেন, বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, বরং এটি একটি সামাজিক আন্দোলন। পরিবেশবান্ধব ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয় এবং উপস্থিত নেতৃবৃন্দ ও স্থানীয় জনগণ বৃক্ষরোপণে অংশ নেন।
এলাকাবাসী এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশ সংরক্ষণে নিয়মিত বৃক্ষরোপণ কর্মসূচি চালু রাখার দাবি জানান।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনা অয়েলে গণবদলি নিয়ে আলোচনা, তালিকায় নেই আওয়ামী পন্থী দেলোয়ার সিন্ডিকেট

সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যে বোরহানউদ্দিনে কর্মসূচির উদ্বোধন

আপডেট সময় ০২:০৯:১২ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬